ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে অফিসার্স ক্লাবের উদ্যোগে শীতকালীন ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ শিশুপার্কে অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত শীতকালীন এ ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, পৌর মেয়র আনিছুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, কৃষি কর্মকর্তা আদনান বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষা কর্মকর্তা আব্দুল কায়ুইম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ।


