IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী
Home >> খেলা >> টপ নিউজ >> বাংলাদেশও পাকিস্তানের ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়

বাংলাদেশও পাকিস্তানের ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়


ধুমকেতু নিউজ ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ। এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু আগামী ১৯ নভেম্বর।

এই সিরিজ দিয়ে মাঠে দর্শক ফেরাচ্ছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার পর এই প্রথম ঘরের মাঠে দর্শক প্রবেশ করতে দিবে বিসিবি। গত বছরের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজেই সর্বশেষ মাঠে বসে খেলার সুযোগ পেয়েছেন দর্শকরা।

তবে এবার মাঠে বসে খেলা দেখার জন্য অনুমতি পাবে ৫০ শতাংশ দর্শক। আর মাঠে বসে খেলা দেখতে হলে অবশ্যই থাকতে হবে করোনা ভাইরাসের টিকা।

এই সিরিজের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট বিক্রি হবে। টিকেটের মূল্য আগের মতোই রাখা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা মূল্যে টিকেট পাওয়া যাবে। আর সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, টিকেটের মূল্যতে কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই রাখা হয়েছে। ১০০, ১৫০, ৩০০, ৫০০ ও ১০০০ টাকায় টিকেট পাওয়া যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news