IMG-LOGO

শনিবার, ৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
খুনা খুনিবাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ঘুষ দাবি ও হামলা চেষ্টার অভিযোগরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খননতানোরে নেসকোর সেচ যন্ত্রের তার ছিড়ে ৭ গরুর মৃত্যুরাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩৫০ শিক্ষার্থীর মাঝে রূপরেখা কিশোর মেলার উদ্যোগে গাছ বিতরণগোমস্তাপুরে ভারত সীমান্তে পুশব্যাকের শিকার নারী,পুরুষ ও শিশুরাদেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে বৃষ্টির আশঙ্কাইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রেবাঘায় পূর্ব শত্রুতার জেরে জলাশয়ে বিষ, ৩০ টি হাঁস হত্যার অভিযোগতানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নিহত বেড়ে ৬গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২ আহত ২গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী
Home >> খেলা >> লিড নিউজ >> শুরুতে তাইজুলের জোড়া আঘাত

শুরুতে তাইজুলের জোড়া আঘাত

ধূমকেতু নিউজ ডেস্ক : টেস্ট অভিষেকের প্রায় ছয় বছর পর চট্টগ্রামে প্রথম সেঞ্চুরি পেলেন লিটন দাস।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের হলে দ্বিতীয়দিনটা পাকিস্তানের। একটি উইকেটও ফেলতে পারল না স্বাগতিকরা।

লিটন অবশ্য মনে করছেন, ম্যাচের মোড় ঘুরলে বিস্ময়ের কিছু থাকবে না। দুই দলই সমানে সমান।

আর লিটনের কথায় যেন আত্মবিশ্বাসী হয়ে উঠলেন স্পিনার তাইজুল।

দিনের প্রথম ওভারেই তাইজুল জোড়া আঘাত হানলেন পাকিস্তান শিবিরে।

৫৮তম ওভারের পঞ্চম বলে আব্দুল্লাহ শফিককে গুড লেন্থে বলটা করেছিলেন তাইজুল। খানিকটা জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন পাকিস্তান ওপেনার। তবে বলটা তার ব্যাটে যাওয়ার আগেই ছুঁয়ে গেছে প্যাড। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার।

নতুন ব্যাটার আজহার আলীকে এর ঠিক পরের বলটা তাইজুল করেছিলেন লেগ স্টাম্পে। সামনে ঝুঁকে ডিফেন্ড করতে চেয়েছিলেন আজহার। কিন্তু বলের লাইন মিস করে গেছেন। বলটা তার ব্যাটের বাইরের কোণা এড়িয়ে গিয়ে সরাসরি আঘাত হানে প্যাডে। বাংলাদেশের আবেদনে শুরুতে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউতে সফলতা ধরা দেয় টাইগারদের হাতে।

খেলার এই পর্যায়ে ব্যাট হাতে নেমেছেন অধিনায়ক বাবর আজম। অন্যপ্রান্তে সেঞ্চুরির দুয়ারে আবিদ আলি। ১৯৬ বল খেলে ৯৪ রানে অপরাজিত এই ওপেনার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031