IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রীনওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার‘নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি প্রস্তুত, ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি হতে পারে শপথপোরশার ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছে ব্যালট পেপারসহ সরঞ্জামনিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
Home >> জাতীয় >> টপ নিউজ >> আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে তেলের দাম : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে তেলের দাম : বাণিজ্যমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ৯০ শতাংশ তেল বাইরে থেকে আসে। আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে তেলের দাম ওঠানামা করে। প্রতি টন তেলের দাম এখন ৬০০-৬৫০ ডলার থেকে ১ হাজার ২০০ ডলার হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি সপ্তাহে তেলের দাম বাড়ছে। কনটেইনার ভাড়াও বেড়েছে।

শুক্রবার বেলা ১১টায় রংপুর সার্কিট হাউসে রোটারি ক্লাব অব উত্তরা ও অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম এখন কমে গেছে। কৃষকেরা দাম পাচ্ছেন না। প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকদের খরচ পড়ে ১৮-২০ টাকা। সেখানে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকায়। আবার অসৎ ব্যবসায়ীরা কখনো কখানো সুযোগ নেন। এসব বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেখবে। সঙ্গে জেলা প্রশাসকের নেতৃত্বে স্থানীয় প্রশাসনও থাকবে। যারা অসৎ উপায়ে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যক্তিগত উদ্যোগে রংপুরে ক্যানসার হাসপাতাল নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে বলেন, ইতিমধ্যে হাসপাতাল ভবনের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। এক বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ করার জন্য চেষ্টা চলছে। এই হাসপাতাল নির্মাণে ব্যয় হবে ১৫ কোটি টাকা। হাসপাতালটি নির্মাণ হলে এ অঞ্চলের ক্যানসার রোগীদের আর রংপুরের বাইরে যেতে হবে না।

তিনি বলেন, রংপুরে সরকারিভাবে আরও একটি ক্যানসার হাসপাতালের অনুমোদন দেয়া হয়েছে। বহুবার আমি পার্লামেন্টে বলেছিলাম রংপুরে একটি ক্যানসার হাসপাতাল দরকার। সরকারের পক্ষ থেকে এই হাসপাতালে অনুমোদন হয়েছে।

সংবাদ সম্মেলনে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, উত্তরা রোটারি ক্লাবের সভাপতি জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31