IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘জনসাধারণের সঙ্গে পুলিশের যে সুসম্পর্ক তৈরি হয়েছে, তা প্রশংসনীয়’

‘জনসাধারণের সঙ্গে পুলিশের যে সুসম্পর্ক তৈরি হয়েছে, তা প্রশংসনীয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

ডিএমপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার দেয়া এক বাণীতে তিনি একথা বলেন।
আনন্দঘন মুহূর্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন আইজিপি।

আইজিপি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব ও আন্তরিকতায় উদ্বুদ্ধ ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সাইবার অপরাধসহ নিত্যনতুন অপরাধ শনাক্তকরণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ সফলতার প্রমাণ দিয়ে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মেলবন্ধনে জনসাধারণের সঙ্গে পুলিশের যে সু-সম্পর্ক ও সেতুবন্ধন তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

আইজিপি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আনন্দঘন মুহূর্তে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার বজ্রকণ্ঠের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে রাজারবাগে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাঙালি পুলিশের বীর সদস্যগণ। তাদের বীরত্বগাথা, আত্মত্যাগ ও সাহসিকতা বাংলাদেশ পুলিশ বাহিনীকে করেছে গৌরবান্বিত। কৃতজ্ঞচিত্তে আমি তাদের স্মরণ করছি। সাম্প্রতিক করোনা অতিমারিতে দেশ ও জনগণের সেবায় ১০৬ জন পুলিশ সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন, আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সমৃদ্ধ ও নিরাপদ ঢাকা বিনির্মাণের পাশাপাশি এ দেশকে বঙ্গবন্ধুর ভাবনার ক্ষুধামুক্ত, শোষণহীন, আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হওয়ার সোনালী বন্দরে উপনীত করবে বলে বিশ্বাস করেন আইজিপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠা দিবসের সকল আয়োজন সার্বিকভাবে সুন্দর, সফল ও সার্থক হোক। বাংলাদেশ চিরজীবী হোক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news