IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> জাতীয় >> লিড নিউজ >> গ্রহণযোগ্য নির্বাচনে সর্বোচ্চ চেষ্টা করবো

গ্রহণযোগ্য নির্বাচনে সর্বোচ্চ চেষ্টা করবো

ধূমকেতু নিউজ ডেস্ক : নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। শপথের মাধ্যমে কেবল দায়িত্ব অর্পিত হয়েছে। সংবিধান অনুযায়ী এবং শপথের প্রতি অনুগত থেকে যাতে দায়িত্ব পালন করতে পারি সে জন্য সবার দোয়া চাই।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সিইসি হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ নেন সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শপথ নিয়ে বেরিয়ে সাংবাদিকদের কাজী হাবিবুল আউয়াল বলেন, মানুষের জীবনটাও চ্যালেঞ্জ, নির্বাচনও একটা চ্যালেঞ্জ। কিন্তু কোনো চ্যালেঞ্জকে ভয় পেলে হবে না। চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। নির্বাচন একটি গুরুত্বপূর্ণ জিনিস। সেটা লোকাল গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। চ্যালেঞ্জ আছে কিনা সেটা এখনও আমরা বুঝে উঠতে পারছি না। দায়িত্ব নেওয়ার পর দেখি চ্যালেঞ্জ আছে কিনা। যদি থাকে, তাহলে সেগুলো কিভাবে মোকাবিলা করতে হয়, সেই লক্ষ্যে আমরা আমাদের কৌশল নির্ধারণ করবো।

তিনি বলেন, শপথ গ্রহণ করার পরেই কিন্তু আমরা পদে অধিষ্ঠিত হয়ে থাকি। এই মুহূর্তে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার। আমাদের ওপর দায়িত্ব আরোপিত হয়ে গেছে। তারপরও আরেকটা সত্য যে এখনও আমরা কর্মস্থলে গিয়ে দায়িত্ব নেইনি। আগামীকাল যাবো। তারপর আমাদের সহকর্মীদের নিয়ে আলাপ আলোচনা করবো। সংবিধান অনুযায়ী আমাদের ওপর কী কী দায়িত্ব আরোপিত হয়েছে, সেগুলো জানবো। ভবিষ্যতে সে দায়িত্ব কিভাবে পালনে করবো ঠিক এখন বলতে পারবো না। আগামীতে আমরা আরও জেনে বলতে পারবো।

ভোটারদের আস্থা ফিরানো নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলবো না। গতকালই আমি বেশ কিছু কথা বলে ফেলেছি। নতুন করে আমার আর কোনও বক্তব্য নেই। নতুন যে বক্তব্য দেবো তা আমার যে সহকর্মী আছে তাদের সঙ্গে বসে ঐকমত্য পোষণ করে সিদ্ধান্ত নেবো, তখন আমরা আপনাদের সঙ্গে মত বিনিময় করতে পারবো।

তিনি বলেন, আমরা অত্যন্ত আশাবাদী, আগামী নির্বাচন আমি যে সহকর্মী পেয়েছি ওদের উপর আমার আস্থা আছে। আমার উপর তাদের আস্থা আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দেওয়ার চেষ্টা করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031