IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> জাতীয় >> টঙ্গী আরবান প্রোগ্রামের গণসচেতনতামূলক পথসভা

টঙ্গী আরবান প্রোগ্রামের গণসচেতনতামূলক পথসভা

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : “শিশু সুরক্ষা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ ” এই শ্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রামঅদ্য ২৭মার্চ ২০২২, গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন সাতাইশ বাস ষ্টেশন এবং এরশাদনগর এলাকা থেকে টঙ্গী ষ্টেশন রোড পর্যন্ত তিন ঘন্টাব্যাপী ব্যাপক সচেতনতামূলক গণজারণ ও প্রচারাভিযান এর আয়োজন করে। সচেতনতার মূল বিষয় ছিল ‘‘শিশুশ্রম রোধ, শিশুর জন্য খেলার মাঠ, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বায়ু দূষন রোধ”।

এই চারটিবিষয়ে সচেতনতার মুল বিষয় ছিল:-বিষয়ভিত্তিক জারিগান ও নৃত্য, সচেতনতা মুলক গান, নাটক ও মাইকিং এর মাধ্যমে বার্তা প্রদান, লিফলেট বিতরণ, গাড়িতে ষ্টিকার লাগানো, পোষ্টার বিতরণ, আলোচনা সভা এবং সুসজ্জিত তথ্য সমৃদ্ধ ট্র্যাক-র‌্যালী ইত্যাদি। এই প্রোগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রাম এর কর্ম এলাকার ৪৬, ৪৯, ৫১, ৫৩ ও ৫৫ নং এর সকল স্তরের জনগণ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুন-তরুনী, স্থানীয় শিশু ও ইয়্যুথ ফোরাম এবং ইউএনডিসি ও শিক্ষক প্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সকল কর্মকর্তা সচেতনতা মূলক কার্যক্রমে বিষেশ ভূমিকা রাখেন। এই গণজাগরণ কার্যক্রমের মাধ্যমে প্রায় ৫ লক্ষ পথচারী ও এলাকার জনগণকে শিশুশ্রম রোধ, শিশুর জন্য খেলার মাঠ, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বায়ু দূষনরোধ বিষয়ে সচেতনতার আওতায় নিয়ে আসা হয়।

উপস্থিত জনগণ ও স্থানীয় এলাকাবাসী’র মতে ওয়ার্ল্ড ভিশন টঙ্গী’র এটি একটি খুবই চমৎকার এবং ফলপ্রসু প্রচারাভিযান যা কখনও ইতিপূর্বে এলাকায় হয়েছে কিনা তা তাদের জানা নেই, সম্ভবত এধরণের উদ্যোগ এটিই প্রথম। সকলের মতে এটি ছিল একটি ব্যতিক্রম ধর্মী কৌশল বা প্রক্রিয়া যার মাধ্যমে এক সঙ্গে একই দিনে বিভিন্ন পদ্ধতিতে প্রায় ৫ লক্ষ পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যেক এলাকার জনগণকেসচেতন করা হয়েছে। সকলেই শিশুর উন্নয়ন, সকল শিশুর জন্য উন্মুক্ত খেলার মাঠ/পার্ক, শিশু বিকাশ, শিশু সুরক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে এধরণের সচেতনামূলক কার্যক্রম বার বার পরিচালনা করা উচিৎ বলে মনে করেন, পাশাপাশি সরকার এবং সিটি কর্পোরেশনকেও এধরণের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এই কার্যক্রমের উদ্বোধন করেন, দোলন জোসেফ গমেজ, এইচইএ ডিরেক্টর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জাবেদ মাসুদ, অপারেশন ইনচার্জ, টঙ্গি পূর্ব থানা; জনি রোজারিও, টেকনিক্যাল কো-অরডিনেটর আরবান প্রোগ্রাম; রনেট লিও গমেজ, টেকনিক্যাল কো-অরডিনেটর আরবান প্রোগ্রাম; ডমিনিক সেন্টু গমেজ, টেকনিক্যাল কো-অরডিনেটর, টঙ্গী আরবান প্রোগ্রাম; যোয়ান্না ডি. রোজারিও, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

মঞ্জু মারীয়া পালমা, ডেপুটি ডিরেক্টর, ফিল্ড প্রোগ্রাম অপারেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সাগর মারান্ডি, অপারেশন ডিরেক্টর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যোয়ান্না ডি. রোজারিও, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজারবলেনওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রাম বাংলাদেশে এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে কর্মএলাকা তথা সকল শিশুর জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার লক্ষ্যে সরকার, ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক গণসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে এবং বড় বড় সকল ষ্টেশনে এবং স্থানে প্রচারনা চালিয়ে যাচ্ছি। এলাকাবাসীর চাহিদা, প্রয়োজন এবং যথাযথ অর্থের নিশ্চয়তা থাকলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রাম এধরণের কার্যক্রম ভবিষ্যতে চালিয়ে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930