IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী
Home >> জাতীয় >> লিড নিউজ >> চালকদের এক দফা দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

চালকদের এক দফা দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

ধূমকেতু নিউজ ডেস্ক : এক দফা দাবিতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে ট্রেন চালকরা। পূর্ব নির্ধারিত মাইল-এজ বা ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বুধবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। বেতনভাতা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতেই সারাদেশে একযোগে ট্রেন চালকরা ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। এতে করে সারাদেশের ট্রেনের সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার আফসার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীদের এক দফা দাবি নিয়ে ট্রেন চালানো বন্ধ করে দিয়েছে ড্রাইভাররা । যার ফলে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল ৬টা থেকে দেশের সব জায়গায় একযোগে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সমস্যা নিরসনের জন্য আলোচনা চলছে। সমাধান হলেই ট্রেন চলাচল শুরু হবে।

ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়ে কমলাপুর রেলওয়ের মাইকে বলা হয়, অনিবার্য কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কখন থেকে ট্রেন চলাচল শুরু হবে সেটিও বলা যাচ্ছে না। কেউ চাইলে টিকিট ফেরত দিয়ে কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারেন।

এদিকে ভাতা বাড়ানোর দাবিতে চট্টগ্রাম স্টেশন থেকেও কোনো ট্রেন ছেড়ে যায়নি। হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় এই স্টেশনেও অসংখ্য যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

চট্টগ্রাম থেকে সকালে ঢাকা আর সিলেট দুই রুটের দুটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও লোকোমাস্টার এবং গার্ড না আসায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি স্টেশনে ইঞ্জিনও আনেনি আন্দোলনকারীরা। সকলেই নিজেদের দাবি পূরণে পাহাড়তলী শেডে মিছিল সমাবেশ করছে।

কোনো রকম ঘোষণা ছাড়াই হঠাৎ ট্রেন চলাচল বন্দের ঘোষণা দেয়ায় ক্ষোভ প্রকাশ করে এক যাত্রী বলেন, রমজান মাসে এ ধরনের হয়রানি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ধর্মঘট করতে চাইলে আগে থেকে ঘোষণা দিয়ে করতো। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে ট্রেন বন্ধ করে আমাদেরকে কষ্ট দিচ্ছে রেলওয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31