IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> জাতীয় >> লিড নিউজ >> পারা পার হতে গুনতে হবে ১০০ থেকে ছয় হাজার টাকা

পারা পার হতে গুনতে হবে ১০০ থেকে ছয় হাজার টাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী মাসের শেষের দিকে পদ্মা সেতুতে যানবাহন চলাচলে উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সেতুটি চালু হলে পদ্মা নদী পার হতে যে টাকা খরচ হয়, তার চেয়ে দেড়গুণ বেশি টাকা গুণতে হবে সেতু পার হতে। সেতুটি দিয়ে চলাচল করতে যানবাহনভেদে টোল ঠিক করা হয়েছে সর্বনিম্ন ১শ টাকা থেকে ৬ হাজার টাকার বেশি।

রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উপ-সচিব আবুল হাসানের সই করা প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতু পাড়ি দিতে মোটরসাইকেলকে দিতে হবে ১০০ টাকা। কার ও জিপে ৭৫০, পিকআপে ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে ১ হাজার ৩০০ টাকা।

এছাড়া ৩১ আসন বা এর কম আসনের ছোট বাসের জন্য দিতে হবে ১৪০০ টাকা, মাঝারি বাসে দুই হাজার টাকা, বড় বাসে দুই হাজার ৪০০ টাকা।

৫ টনের ট্রাক এ সেতু পাড়ি দিলে গুনতে হবে ১ হাজার ৬০০ টাকা। পাঁচ টন থেকে আট টনের মাঝারি ট্রাকের জন্য দিতে হবে ২ হাজার ১০০ টাকা, আট টন থেকে ১১ টনের মাঝারি ট্রাকের টোল দিতে হবে ২ হাজার ৮০০ টাকা।

এছাড়া থ্রি-এক্সেলের ট্রাকে সাড়ে ৫ হাজার টাকা, মালবাহী ট্রেইলারের (চার এক্সেল) ছয় হাজার টাকা এবং চার এক্সেলের ওপরে মালবাহী ট্রেইলারের জন্য প্রতি এক্সেলে দেড় হাজার টাকা যোগ হবে।

দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের সড়ক পথে রাজধানীর সঙ্গে যোগাযোগের দুর্ভোগ লাঘবে এক যুগেরও বেশি সময় ধরে অপেক্ষায় আছে মানুষ। সেতু নির্মাণ প্রায় শেষ। জুনের শষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিনই সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30