IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> জাতীয় >> টপ নিউজ >> রাত ৮টার পর যেসব প্রতিষ্ঠান খোলা

রাত ৮টার পর যেসব প্রতিষ্ঠান খোলা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামীকাল সোমবার থেকে রাত ৮টার পর সারাদেশে দোকানপাট, বিপণি-বিতান, মার্কেট বন্ধ রাখা থাকবে। তবে দোকানে, বিপনি-বিতানে ক্রেতা থাকলে আধাঘণ্টা পর্যন্ত ক্রেতাদের কেনাকাটার সুযোগ দেওয়া যাবে। এছাড়াও কাঁচাবাজার, ওষুধের দোকান, রেস্তোরাঁ, সিনেমা বা থিয়েটার খোলা রাখা যাবে।

রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, এমপ্লয়ার্স ফেডারেশন, এফবিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী মালিক সংগঠন, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বাণিজ্য, বিদ্যুৎ, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

শ্রম আইন অনুযায়ী যেসব প্রতিষ্ঠান রাত ৮টার পর খোলা রাখা যাবে সেগুলো হচ্ছে- ডক, জেটি, স্টেশন, বিমান বন্দর এবং পরিবহন সার্ভিস টার্মিনাল অফিস; তরি-তরকারি, মাংস, মাছ, দুগ্ধ জাতীয় সামগ্রী, রুটি, পেট্রি, মিষ্টি এবং ফুল বিক্রির দোকান; ওষুধ, অপারেশন সরঞ্জাম, ব্যান্ডেজ অথবা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর দোকান; দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান; তামাক, সিগারেট, পান-বিড়ি, বরফ, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান এবং দোকানে বসে খাওয়ার (হালকা) নাশতা বিক্রির খুচরা দোকান; খুচরা, পেট্রোল বিক্রির জন্য পেট্রোল পাম্প এবং মেরামত কারখানা নয় এমন মোটর গাড়ির সার্ভিস স্টেশন; নাপিত এবং কেশ প্রসাধনীর দোকান; যেকোনো ময়লা নিষ্কাশন অথবা স্বাস্থ্য ব্যবস্থা; যেকোনো শিল্প, ব্যবসা বা প্রতিষ্ঠান যা জনগণকে শক্তি আলো অথবা পানি সরবরাহ করে এবং ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, খাবার দোকান, সিনেমা অথবা থিয়েটার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031