IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা’

‘ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা’

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, দেশি-বিদেশি প্রেক্ষাপটসহ সব ধরনের ঝুঁকি মাথায় রেখে ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তাব্যবস্থা রোববার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগে একাধিকবার হামলা হয়েছে। পৃথিবীতে এখন যারা প্রধানমন্ত্রী আছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তাঝুঁকিতে থাকেন তিনি। সবকিছু বিবেচনায় নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে দৃশ্যমান-অদৃশ্যমান নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আগস্ট মাসে পুলিশ সতর্ক থাকে। কারণ, এই মাসে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হয়। সারা দেশে ৫০০ স্থানে বোমা হামলা হয়। প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা হয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা বলবৎ থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, যারা ষড়যন্ত্র করতে চায়, তারা চাইলে ১০ বছর ধরে পরিকল্পনা করতে পারে। তাই দেশীয়-আন্তর্জাতিক প্রেক্ষাপটসহ সব ধরনের ঝুঁকির কথা মাথায় রেখে নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বর বাঙালির আবেগের জায়গা। ১৫ আগস্ট শোক পালনে হাজারো মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে আসেন। সে অনুযায়ী, এখানে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চভাবে যেটি করা সম্ভব, সেই ব্যবস্থা বলবৎ থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, কোভিডের ঝুঁকি চলে গেছে, তা বলা যায় না। তাই ১৫ আগস্ট যাঁরা ধানমন্ডি ৩২ নম্বরে যাবেন, তাদের মাস্ক পরার অনুরোধ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031