IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> জাতীয় >> লিড নিউজ >> বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী : লিটন

বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলরুমে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল আয়োজিত লেখক সম্মাননা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কবিতা, ইতিহাস/গবেষণা, গল্প-উপন্যাস, অনুবাদ, শিশু সাহিত্য ও ভ্রমন/ বিজ্ঞাপন ক্যাটাগরিতে শতাধিক লেখককে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত লেখকদের হাতে ক্রেস্ট, উত্তরীয়, সনদপত্র ও সম্মানী তুলে দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী। আমরা দেখি তিনি বিদেশে কোন সফরে গেলে সেখান থেকে ফিরে এসে সংবাদ সম্মেলন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মেয়র আরও বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। নানা ঝুঁকির মধ্যে থেকেও আপোসহীনভাবে কাজ করে যান তারা। এটি সত্যিই প্রশংসনীয়। আর সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে মনে করা হয়। সংবাদপত্রের কারণে একেবারে তৃণমূল পর্যায়ের খবর আমরা জানতে পারি। কোথায় কী ঘটছে, কোথায় কী হচ্ছে, কী হওয়া উচিত-সব কিছুই আমরা জানতে পারি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা জনকল্যানমূলক দাবিগুলো সবার সামনে তুলে ধরবে- এটি জাতি আশা করে। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যরা নিজেদের ঐক্য আরো সুদৃঢ় করে আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করি।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল এর সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।

বক্তব্য দেন, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, সাবেক সভাপতি কেএম শহিদুল হক, সাবেক সভাপতি শাহ মুহাম্মদ মোতাসিম বিল্লাহ, জুরিবোর্ডের সদস্য ড. হাসান অরিন্দম, লেখক সম্মাননা উপ-কমিটির আহ্বায়ক কবীর আলমগীর প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল এর সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা সুলতানা, সাধারণ সম্পাদক ইলিয়াছ খান সহ সাংবাদিক নেতৃবৃন্দ ও ঢাকা সাব এডিটরস কাউন্সিল এর সদস্যবৃন্দ ও লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত লেখকদের মধ্যে আসিফ, সানজিদা সুলতানা ও জাহাঙ্গীর সুর প্রমুখ বক্তব্য দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30