IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজাযথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিতকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহতনিয়ামতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপনরাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিতনওগাঁয় ৩০ হাত জাতীয় পতাকা নিয়ে জামায়াতের বিজয় শোভাযাত্রাগোমস্তাপুরে ছাদ থেকে পড়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
Home >> জাতীয় >> লিড নিউজ >> দাখিল পরীক্ষা শেষে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় তাজকিয়া

দাখিল পরীক্ষা শেষে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় তাজকিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছিলেন তাজকিয়া তাবাসসুম নামে এক শিক্ষার্থী। দাখিল পরীক্ষা শেষ করে মায়ের ফোন নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। সেখানেই পরিচয় হয় এক নারীর সঙ্গে। সেই নারীই মূলত তাজকিয়াকে কথিত হিজরতে ঘর ছাড়তে উদ্বুদ্ধ করেন। তাজকিয়ার সঙ্গে আরও আট তরুণ-তরুণী কথিত হিজরতে বান্দরবানের উদ্দেশ্য রওনা হন। গত ২২ ডিসেম্বর তাদের উদ্ধার করে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে হিজরতে বের হওয়া নয়জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর অনুষ্ঠানে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার বিষয়ে বর্ণনা করেন তাজকিয়া তাবাসসুম

তাজকিয়া তাবাসসুম বলেন, আমার নিজের মোবাইল নেই। মায়ের মোবাইল দিয়ে নতুন ফেসবুক আইডি খুলেছিলাম। এরপর ফেসবুকে বিভিন্ন গ্রুপের ইসলামি পোস্টে লাইক-কমেন্টস করতাম। এসব গ্রুপে ইসলামের খণ্ডিত বিভিন্ন আলোচনা পোস্ট করা হতো। সেখান থেকে আরেক আপুর (তরুণীর) সঙ্গে পরিচয় হয়। তার মাধ্যমে একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হই।

গ্রুপে ইসলামের বিভিন্ন আলোচনা করা হতো। সেখান থেকেই হিজরত সম্পর্কে জানতে পারি। বাড়ি থেকে বের হওয়ার তিনদিন আগে কোথায় যাবো জায়গা নির্ধারণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী গত ২২ ডিসেম্বর বাড়ি থেকে বের হই। এরপর আমরা পাঁচজন মেয়ে মহাখালীতে একত্রিত হই। সেখান থেকে আমরা বাসে করে চট্টগ্রামে যাই।

তাজকিয়া বলেন, চট্টগ্রামে যাওয়ার পরে আমাদের সঙ্গে আরও চারজন ছেলে যুক্ত হয়। সবাই মিলে বান্দরবান যাই। তবে সেখানে ভালো স্থান না পেয়ে আমরা চট্টগ্রামে ফিরে আসি। সেখান থেকে ঢাকায় আসার জন্য বাসের টিকিট কেটেছিলাম। কিন্তু এ সময়ে আমাদের সঙ্গে থাকা এক বোন (তরুণী) অসুস্থ হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করি। হাসপাতাল থেকে যখন ছাড়া পাই তখন বাস ছেড়ে দেয়। আমরা এসে বাস পায়নি। পরে চট্টগ্রামের এক হোটেলে উঠি। সেখান থেকেই আমাদের উদ্ধার করে র‌্যাব।

পরে র‌্যাব আমাদের কাছে বাড়ি ছাড়ার কারণ জানতে চায়। র‌্যাব আমাদের বাড়ি ছাড়ার পেছনে ধর্মের অপব্যাখ্যা ও ভুল ধারণা সম্পর্কে বোঝালে আমরা সঠিক পথে আসতে উদ্বুদ্ধ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30