IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> জাতীয় >> লিড নিউজ >> সিসি ক্যামেরার বিষয়ে যা বললেন ইসি আলমগীর

সিসি ক্যামেরার বিষয়ে যা বললেন ইসি আলমগীর

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ না থাকায় চলমান ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার করা যায়নি জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, দুটি বিষয়ের ওপর নির্ভর করছে সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত। সেগুলোর সমাধান হলেই এ যন্ত্র ব্যবহার করা হবে। 

তিনি বলেন, সিসি ক্যামেরা বসানোর সঙ্গে অর্থ ও ম্যানেজমেন্টের বিষয়টি জড়িত। বাজেটে অর্থ বরাদ্দ পেলে ও চার লাখ ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা মনিটর করার পথ পাওয়া গেলে অবশ্যই আমরা এটা ব্যবহার করব। 

বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. আলমগীর নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

১৫ জানুয়ারির মধ্যে ইভিএম প্রকল্প পাশ না হলে দেড়শ আসনে এ যন্ত্র ব্যবহার করা সম্ভব হবে না- ইসির এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তো বলেছিলাম সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করব; কিন্তু কতগুলো আসনে ব্যবহার করব- তা নির্দিষ্ট করে বলিনি। 

কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ইভিএম কেনার বিষয় আছে, সফটওয়্যার ইনস্টল করার ব্যাপার আছে। তারপর সেটা চেকিং, ট্রেনিং, ভোটার এডুকেশন; সবকিছু মিলিয়েই আমরা বলেছি জানুয়ারির মধ্যে না হলে দেড়শ আসনে করা সম্ভব না। এখনো আমরা সেই অবস্থানেই আছি। কারণ এটা তো একটা বড় কর্মযজ্ঞ। নানারকম ব্যাকআপ সার্ভিস তৈরি করার জন্য অনেক সময় লাগবে।

তিনি আরও বলেন, প্রকল্প এখনো অনুমোদন পায়নি। তবে লেটেস্টে কী অবস্থায় আছে তা এখনো পরিকল্পনা কমিশন থেকে জানায়নি। তবে আমাদের কমিশন সভায় এটা নিয়ে আলোচনা হতে পারে। যদিও এজেন্ডাভুক্ত নয়, তবু আলোচনা হতে পারে। আলোচনা হলে একটা সিদ্ধান্ত হতে পারে।

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ বিষয়ে তিনি বলেন, সীমানা পুনঃনির্ধারণের কাজ চলছে। ডিজিটাল পদ্ধতিতে এ কাজ পরিচালনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন এখনো পাইনি। ওই প্রতিবেদন না পেলে বিদ্যমান জনশুমারি ধরে এ কার্যক্রম পরিচালনা করা হবে। মে মাসের মধ্যে সীমানা পুনঃনির্ধারণ কাজ চূড়ান্ত করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930