IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভানিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনআগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটকসরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিনহামের উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাচট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমন
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আন্দোলনের নামে জানমালের ক্ষতি করলে কাউকে ছাড় নয়’

‘আন্দোলনের নামে জানমালের ক্ষতি করলে কাউকে ছাড় নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : পুলিশ মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘রাজনৈতিক বিশৃঙ্খলা ও জঙ্গিবাদসহ আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনের নামে যারা নাশকতা সৃষ্টির পাঁয়তারা করে তাদের কঠোর হাতে দমন করা হবে। পরিবেশ যখন যেমন পুলিশ তখন তেমন। বিরোধী দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে তাতে পুলিশ কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। তবে আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতি করলে পুলিশ কাউকে ছাড় দেবে না।’

বৃহস্পতিবার বিকালে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। বাংলাদেশ পুলিশ জানে আইনশৃঙ্খলা রক্ষায় কখন কী করতে হবে।’

জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর আমরা সফলভাবে জঙ্গি তৎপরতা দমন করতে পেরেছি। নাশকতাকারীদের চেয়ে পুলিশ সব সময় একধাপ এগিয়ে। নাশকতাকারীরা যখন যে পরিকল্পনা করে এর আগেই আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তা অবগত হয়ে তা প্রতিহত করে থাকি। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।’

কুমিল্লায় এত সুন্দর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহসহ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031