IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’
Home >> জাতীয় >> লিড নিউজ >> সন্ধ্যায় ১৪ দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

সন্ধ্যায় ১৪ দলের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অবশেষে ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নেতারা বৈঠক করার সুযোগ পাচ্ছেন। দীর্ঘ ১৬ মাস পর আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও ১৪ দলীয় জোটের নেত্রী শেখ হাসিনা। সর্ব শেষ গত বছর ১৫ মার্চ গণভবনে ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ চার ঘণ্টার ওই বৈঠকে জেলা-উপজেলা পর্যায়ে জোটকে সক্রিয় করার তাগিদ দিয়েছিলেন ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নেতারা।

সর্ব শেষ ওই বৈঠকের পর কেটে গেছে ১৬ মাস। কিন্তু ১৪ দলকে সক্রিয় করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিএনপিসহ তাদের মিত্ররা এখন সরকার পতনের একদফা দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলন মোকাবিলার প্রয়োজনেই পরীক্ষিত রাজনৈতিক মিত্র ১৪ দলের শরিকদের গণভবনে ডাক পড়েছে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটটির নেতারা। তাদের মতে, বারবার দাবি জানানোর পরও প্রধানমন্ত্রীর সঙ্গে শরিকদের বৈঠকের সুযোগ দেওয়া হয়নি। এর আগে গত বছর ১৫ মার্চ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, তাও ছিল প্রায় তিন বছর পর।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিদেশি কূটনীতিকদের অব্যাহত চাপের পাশাপাশি বিএনপির নেতৃত্বে তাদের মিত্ররা এখন সরকারের বিরুদ্ধে রাজপথে একের পর এক কর্মসূচি পালন করছে। কর্মসূচিতে বাড়ছে বিরোধী নেতাকর্মীদের সরব উপস্থিতি। পালটা কর্মসূচি দিয়ে মাঠ দখলে রাখার চেষ্টা করে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে আজ বুধবার সন্ধ্যায় ১৪ দলের শরিকদের সঙ্গে জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমন্ত্রিত অতিথিদের আজ বুধবারের বৈঠকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বিনীত অনুরোধ জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news