IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চন্ডিপুর প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সানবার্ডপবার হরিপুরে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে যুবদলের প্রচার মিছিলরাজশাহী-১ আসনে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে চান ঈগল প্রতীকের প্রার্থী আব্দুর রহমানদ্বিতীয়বার তারাগঞ্জে ইকরচালী ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতারঅসুস্থ আমির হামজা‌কে হাসপাতালে দেখ‌তে গে‌লেন বিএন‌পি প্রার্থীধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্বের প্রতীক: অ্যাড. মিলননিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অবস্থাননন্দীগ্রামবাসী বেঁধেছে জোট ধানের শীষে দিবে ভোট : মোশারফ হোসেনদুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমানতানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারী
Home >> জাতীয় >> লিড নিউজ >> কয়লা এলো ইন্দোনেশিয়া থেকে, ফের উৎপাদনে যাচ্ছে রামপাল

কয়লা এলো ইন্দোনেশিয়া থেকে, ফের উৎপাদনে যাচ্ছে রামপাল

ধূমকেতু নিউজ ডেস্ক : কয়লা সংকটের কারণে বন্ধ হওয়া রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র ফের উৎপাদনে যাচ্ছে। এজন্য ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে কয়লা।

রোববার (১৩ আগস্ট) বেলা পৌনে ১১টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়া-১২ নম্বর বয়ায় নোঙ্গর করা ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজে করে এই কয়লা আনা হয়।

এই চালানে ৩১ হাজার ৭০০ মেট্টিকটন কয়লা আনা হয়েছে জানিয়ে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য মোট ৪৯ হাজার ৭০০ মেট্টিক টন কয়লা নিয়ে গত ২৪ জুলাই ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে ‘বসুন্ধরা ইমপ্রেস’ জাহাজ। এরপর গত ৫ আগস্ট জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে ১৮ হাজার মেট্রিকটন কয়লা খালাস করে। বাকি ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে জাহাজটি রোববার (১৩ আগস্ট) মোংলা বন্দরে এসে পৌঁছায়।

সেখান থেকে ছোট লাইটারে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নেওয়ার প্রক্রিয়া চলছে এই জ্বালানি কয়লা।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ার উল আজিম বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কাঙ্ক্ষিত জ্বালানি কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখান থেকে কয়লা খালাস করে বিদ্যুৎকেন্দ্রে আনার প্রক্রিয়া চলছে। সম্পূর্ণ কয়লা কেন্দ্রে এসে পৌঁছালে দু’একদিনের মধ্যেই ফের বিদ্যুৎ উৎপাদনে যাবে রামপাল।

১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ২৩ ডিসেম্বর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31