IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> জাতীয় >> লিড নিউজ >> জি২০ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জি২০ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) জোটের ১৮তম শীর্ষ সম্মেলন।

এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ কূটনীতিকরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

এবার আয়োজকের পাশাপাশি জি২০’র সভাপতিও ভারত। এ কারণে এ বছরের সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সবশেষ ‘মান কি বাত’ অনুষ্ঠানে বলেছেন, জি২০ সম্মেলন আয়োজনে তারা পুরোপুরি প্রস্তুত। আগামী মাসে ভারতের সভাপতিত্বে আয়োজিত এই শীর্ষ সম্মেলন দেশটির সম্ভাবনা এবং ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব তুলে ধরবে বলে আশা করছেন তিনি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা। এ সময় তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।

২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত জি-২০’র সভাপতির দায়িত্ব পালন করবে ভারত। জি-২০ এর সভাপতি হিসেবেই ভারত ‘অতিথি দেশ’ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31