IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘২৮ অক্টোবর ঘিরে শঙ্কা নেই, নিয়মিত অভিযান চলবে’

‘২৮ অক্টোবর ঘিরে শঙ্কা নেই, নিয়মিত অভিযান চলবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ। তবে পুলিশের নিয়মিত চেকপোস্ট ও ওয়ারেন্টের আসামি ধরার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চেকপোস্টের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে কি না- এমন প্রশ্নের উত্তরে ডিবি প্রধান বলেন, এটা ঠিক না। ঢাকায় অনেক কেপিআইভুক্ত প্রতিষ্ঠান আছে। অনেক উন্নয়নমূলক কাজ চলছে। ডিএমপি সেগুলোর নিরাপত্তা তদারকি দিয়ে থাকে। ঢাকা শহরে এসে অনেক বহিরাগত এসে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা অভিযান পরিচালনা করি। এটা আমাদের রুটিন কাজ। এটা সব সময়ই করি। আজও আমরা অভিযান পরিচালনা করেছি।

ডিবি কর্মকর্তা বলেন, চেকপোস্ট থাকার কারণে, অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণেই ঢাকা শহরের পরিবেশ সুন্দর। মানুষ সাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। আমাদের টহল পার্টি না থাকলে, চেকপোস্ট না বসালে ঢাকা শহর অপরাধীদের অভরায়ণ্যে পরিণত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন বলেন, বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই। আগে দেখা যেত ঢাকায় একটা দল মিটিং-মিছিল কিংবা সমাবেশ করলে অন্যরা করতে পারত না। বিরোধী দলকে সুযোগ দেয়া হতো না। কিন্তু বর্তমানে সে পরিস্থিতি নেই। একই দিনে ২/৩টা দল বড় বড় সমাবেশ করছে।

হারুন বলেন, আমরা যখন ছাত্র ছিলাম দেখেছি, বিরোধী দল মতপ্রকাশের স্বাধীনতা পেতো না। তারা সভা-সমাবেশ করতে পারত না। আমরা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি সমাবেশে নিরাপত্তা দিচ্ছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি মনে করি, সারা বাংলাদেশে অনেকগুলো মহাসমাবেশ হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেহেতু আশাবাদী ২৮ তারিখেও কোনো আশঙ্কা নাই। তবে আমরা সিকিউরিটি প্ল্যান সাজিয়েছি। এছাড়াও আমাদের কমিশনার মহোদয় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে থাকেন।

ডিবি প্রধান বলেন, আমাদের কমিশনার মহোদয় যাদেরকেই অনুমতি দেবেন, তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেব। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সাধারণ মানুষ যেন সাচ্ছন্দ্যে আসতে পারে, কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষে আমরা কাজ করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news