IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> জাতীয় >> লিড নিউজ >> দুটি কারণে বিএনপির জনপ্রিয়তা তলানিতে গেছে : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

দুটি কারণে বিএনপির জনপ্রিয়তা তলানিতে গেছে : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই কারণে দেশের রাজপথের প্রধান বিরোধী বিএনপির জনপ্রিয়তা তলানিতে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে শিল্পকলা অ্যাকাডেমিতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।

‘দুটি কারণে আজকে বিএনপির জনপ্রিয়তা তলানিতে গেছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘একটি হচ্ছে গাজায় ইসরাইলি বাহিনী যেভাবে মানুষকে হত্যা করেছে, সেটির প্রতিবাদ সারা পৃথিবী জুড়ে হয়েছে, এমনকি অনেক ইহুদিও সেটির প্রতিবাদ করেছে, শুধু বিএনপি এবং জামায়াত সেটির প্রতিবাদ করেনি। এ দেশের সমস্ত মুসলমানকে তারা আহত করেছে, সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের দোসরে পরিণত হয়েছে। আর অপরটি হলো, ইসরাইলি বাহিনীর অনুকরণে তারা নিরীহ মানুষ, সাংবাদিক, পুলিশ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, গাড়ি-ঘোড়ার ওপর হামলা পরিচালনা করছে, অগ্নিসন্ত্রাস করছে।’

বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ না নিলেও তাদের অনেক নেতা অংশ নেবেন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা দেখেছেন গতকাল (বুধবার) বিএনপির কেন্দ্রীয় কমিটির দুই নেতা ঘোষণা দিয়েছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের সঙ্গে আরও শতাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে। সুতরাং এগুলো করে বিএনপির কোনো লাভ হবে না।

নির্বাচনী তফশিল ঘোষণা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করেছে। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের রায় নিয়ে নতুন সরকার গঠিত হবে। জনগণ ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। একটি দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও বহু দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপির নেতারাও অংশগ্রহণ করবে।

বাংলাদেশের রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রেরিত চিঠি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র। তাদের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। আমরা বৈশ্বিক অঙ্গনেও সন্ত্রাস দমনের পক্ষে একযোগে কাজ করছি। তাদের পরামর্শকে আমরা অবশ্যই মূল্য দেই। আমাদের কাছে বন্ধু রাষ্ট্রগুলোর পরামর্শের অবশ্যই মূল্য আছে। পাশাপাশি দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়, আমরা নেই।’

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের জন্য মন্ত্রী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, একটা সংবাদ যখন কোনো পত্রিকায় ছাপা হয়, এর সঙ্গে যখন ছবি যায় মানুষ সেটা অনেক বেশি পড়ে এবং ছবিই কথা বলে। আমাদের মুক্তিযুদ্ধের ছবিগুলো যদি না থাকত তাহলে কি আমরা মুক্তিযুদ্ধকে আজকে যেভাবে জানতে পারছি নতুন প্রজন্ম যেভাবে জানতে পারছে সেটি কি পারত!

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031