IMG-LOGO

সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাহারাদারির মাধ্যমে নতুন সরকারের পাশে থাকবে জামায়াতকূটনৈতিক আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া ইরানেরজুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপিচরমোনাই পীরের বাসায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমাননির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় কুষ্টিয়ায় যুবদল নেতা বহিষ্কারকুষ্টিয়া-২ আসনের নব নির্বাচিত সংসদের সাক্ষাৎকার মেম্বার থেকে এমপি জয়ী হয়ে ইতিহাস গড়েছেন : আব্দুল গফুরবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানআত্রাইয়ে অ্যাম্পুলসহ দুই মাদকসেবী আটক : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডচাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ ঘটনার মূলহোতা দুলাল গ্রেপ্তাররমজানে হাইস্কুল বন্ধ রাখার আদেশ স্থগিতকুষ্টিয়া দৌলতপুরে দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ-৩নওগাঁ-৬,বিএনপির কর্মী থেকে এমপি, জণগন চায় মন্ত্রীআজ সন্ধ্যায় দলীয় এমপিদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমিরকুষ্টিয়ায় শিবির কর্মীকে পিটিয়ে আহতনওগাঁয় পুকুরে মাছ ধরার সময় সাতটি ছোট মূর্তি ও দুইটি বাটি উদ্ধার
Home >> জাতীয় >> লিড নিউজ >> শ্রীকৃষ্ণের আদর্শ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করবে প্রধান উপদেষ্টা

শ্রীকৃষ্ণের আদর্শ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করবে প্রধান উপদেষ্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

তিনি বলেন, ‘আসুন সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।’

সোমবার ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘শুভ জন্মাষ্টমী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি দেশের সনাতন ধর্মাবলম্বীর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর সব ধর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজে মানুষের অধিকার ও শান্তি প্রতিষ্ঠা করা। হিন্দু সম্প্রদায়ের ধর্মাবতার শ্রীকৃষ্ণ সমাজে ভ্রাতৃত্ব ও সাম্য প্রতিষ্ঠা করতে আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন।

তিনি বলেন, সর্বদা মানবতা ও সত্যের পতাকা বহনকারী শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই ন্যায় প্রতিষ্ঠায় স্বমহিমায় আবির্ভূত হয়েছেন। সৃষ্টিকর্তার বন্দনা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের দর্শন ও মূল্যবোধ সনাতন ধর্মাবলম্বীসহ সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। আবহমানকাল থেকে এদেশের বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়ের পরিপ্রেক্ষিতে দেশের ১৮ কোটি মানুষের আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে আমরা সরকার পরিচালনা করছি। তাই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

প্রধান উপদেষ্টা আমরা সবাই একই পরিবারের মানুষ- একথা উল্লেখ করে বলেন, ধর্মের কারণে আমরা কেউ কাউকে শত্রু মনে করি না। তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মকে ব্যবহার করে কিংবা অপপ্রচার করে সমাজে বিদ্যমান শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধকে যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ উৎসবের সাফল্য এবং দেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31