IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরাবাগমারায় এমপি নির্বাচিত হয়ে পারিবারিক কবর জিয়ারত করলেন ডা. বারীচাঁপাইনবাবগঞ্জে ৩ আসনেই বিজয়ী জামায়াত প্রার্থীরানওগাঁ-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী ধানের শীষের প্রার্থীনওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী বিজয়ীকু‌ষ্টিয়ার ৩ আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ীরাজশাহীর ৪টিতে বিএনপি ও দুটিতে জামায়াত জয়ীসরকার গঠনের পথে বিএনপিরাজশাহী-৫ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থীঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়
Home >> জাতীয় >> লিড নিউজ >> সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী শামিম গ্রেফতার

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী শামিম গ্রেফতার

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

রোববার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে।

জাহিদ ফারুক শামীমের জন্ম ২৬ নভেম্বর ১৯৫০ সালে বরিশালের নবগ্রাম রোডে। বরিশাল জিলা স্কুলের ছাত্র ছিলেন তিনি। পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রিধারী অর্জন করেন। তার বাবা খন্দকার মজিবুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী।

জাহিদ ফারুক ছাত্রজীবনই তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করেন। ২০০৪ সালে তিনি কর্নেল পদে দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

তিনি ২০০৪ সালে আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান। বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বরিশাল-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন তিনি।

১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনে এ আসনটিতে জয়ের দেখা পায়নি আওয়ামী লীগ।

জাহিদ ফারুক শামিম প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news