IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ‘দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে’তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাইমহাদেবপুরে চোলাইমদসহ আটক ৩মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকরাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতকার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিতগোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির উপজেলা প্রশাসনের সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলীনওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য আটকইউএনও মোনাব্বর হোসেনের নির্ভীক তত্ত্বাবধানে তারাগঞ্জে সুষ্ঠু নির্বাচনচাকরির সুযোগ যমুনা ব্যাংকেমন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন
Home >> জাতীয় >> লিড নিউজ >> রাজধানীসহ সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি বৃহস্পতিবার সকালেও অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। সংস্থাটি জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে, যা ঝড়ো হাওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে। এতে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার (২ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে শক্তিশালী অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31