IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> জাতীয় >> লিড নিউজ >> অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন সারজিস আলম

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন সারজিস আলম

ধূমকেতু নিউজ ডেস্ক : জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘আমরা অন্তবর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যদি আপনাদের দায়িত্ব থেকে বিন্দুমাত্র গড়িমসি করেন এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনো জায়গা থাকবে না।’

তিনি বলেন, জুলাই-আগস্টে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়। যদি তারা এটি করতে না পারে, তাহলে এটাই তাদের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে।

আজ শুক্রবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, ‘এই হত্যার বিচার করা, খুনী হাসিনার বিচার করা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, যারা অবৈধ অস্ত্র নিয়ে, খুনী হাসিনার সাপ্লাই করা অস্ত্র দিয়ে আমার ভাইবোনদের হত্যা করেছে, তাদের বিচার করা এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়। আমরা অন্তবর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যদি আপনাদের দায়িত্ব থেকে বিন্দুমাত্র গড়িমসি করেন এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনো জায়গা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আগামীর প্রজন্ম- আপনাদের শুধু একটি জিনিস অনুরোধ করতে চাই, আমরা দলকানা হবো না, কোনো গোষ্ঠীর পূজা করবো না। আমরা কাউকে ছেড়ে কথা বলব না।’

ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, বিভিন্ন মহলের প্রোপাগান্ডার সেলগুলো বক্তব্যের খণ্ডাংশ নিয়ে কোনো ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে কি না আমাদের এটাও খেয়াল করতে হবে। এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত মানুষগুলোকে বিভিন্নভাবে গুজবের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কি না এই জিনিসগুলো পর্যবেক্ষন করার মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে।

শহীদ পরিবারগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, এটা শুধুমাত্র শুরু, অল্পকিছু টাকা দিয়ে মানুষ হারানোর অভাব পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা কথা দিতে চাই, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন যতদিন থাকবে এবং আপনারা যতদিন থাকবেন আপনাদের জন্য জীবনের বিনিময়েও কাজ করে যাবো।

শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিভাগের ৫৮ জনকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম, আশশেফা খাতুন, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news