IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> জাতীয় >> টপ নিউজ >> লন্ডনের সব ফ্লাইট বন্ধের সুপারিশ

লন্ডনের সব ফ্লাইট বন্ধের সুপারিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় লন্ডন থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ফ্লাইট বন্ধ না করা পর্যন্ত লন্ডন থেকে দেশে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালনেরও সুপারিশ করা হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম জাগো নিউজকে বলেন, ‘ব্রিটেনের দক্ষিণ ও দক্ষিণপূর্বে একটি নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। এজন্য বাংলাদেশকে সতর্ক হতে বলেছে সংসদীয় কমিটি। তাই লন্ডনগামী সব ফ্লাইট বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।’

জানা গেছে, এসব ভাইরাসের কারণে জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক এবং কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ এ পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৈঠকে উপস্থিত সংসদের গণসংযোগ শাখার সহকারী পরিচালক মো. জয়নাল আবেদীন জানান, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আনবে। আর কোভ্যাক্সের আওতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ২০২১ সালের জুনের মধ্যে চার কোটি নব্বই লাখ ডোজ টিকা পাওয়া যাবে বলে কমিটিকে জানায় স্বাস্থ মন্ত্রণালয়।

বৈঠকে করোনাভাইরাসের টিকা সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে জেলা সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে প্রদান করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাহিদ মালেক, মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহ্গির আলমাহি এরশাদ এবং মো. আমিরুল আলম মিলন বৈঠকে অংশ নেন।

এছাড়া বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি, কোভিড-১৯ অ্যাডভাইজারি কমিটির সভাপতি, স্বাচিপের মহাসচিব, বিভিন্ন সংস্থা প্রধানরাসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31