IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তাসারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ডভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীজানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটনন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেনঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬
Home >> জাতীয় >> লিড নিউজ >> শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না

শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক থাকায় তারা ভোট দিতে অযোগ্য।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “সংসদ নির্বাচনে দেশে ও প্রবাসে থাকা ভোটাররা অংশ নিতে পারবেন। প্রবাসী ভোটারদের জন্য অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে এনআইডি লক থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন না। শেখ হাসিনার এনআইডি লক আছে, ফলে তিনি ভোট দিতে পারবেন না।”

তিনি আরও জানান, প্রবাসে অবস্থানরত ব্যক্তিরা ভোট দিতে চাইলে এনআইডি নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে। পাসপোর্ট নয়, এনআইডি বাধ্যতামূলক। যাদের এনআইডি লক থাকবে, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। “যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন, তারাই কেবল ভোট দিতে পারবেন,” বলেন আখতার আহমেদ।

গত এপ্রিলে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়। লক করা এনআইডির তালিকায় রয়েছেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং মেয়ে বুশরা সিদ্দিক।

ইসি সচিব আরও বলেন, মামলার কারণে বা অন্য কোনো কারণে বিদেশে অবস্থান করলেও এনআইডি আনলক থাকলে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে এনআইডি লক থাকায় তারা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটারদের জন্য অনলাইন নিবন্ধন ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে এনআইডি বৈধ হওয়া এর প্রধান শর্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930