IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> তাপমাত্রা আরও বাড়বে, শৈত্যপ্রবাহ আসছে ৭ দিন পর

তাপমাত্রা আরও বাড়বে, শৈত্যপ্রবাহ আসছে ৭ দিন পর

ধূমকেতু নিউজ ডেস্ক : পৌষের শেষ সময়ে তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। আগামী ৬-৭ দিন শীত কমার এই ধারা অব্যাহত থাকতে পারে। এরপরই শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৬ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ১১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি। দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা বেড়েছে। গত মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল শ্রীমঙ্গলে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার পৌষের ২২ তারিখ। প্রায় সারাদেশের মেঘহীন গভীর নীল আকাশে রোদের খেলা। পৌষের এই সময়ে শীত না বেড়ে কেন কমছে- জানতে চাইলে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, ওয়েস্টারলির (পশ্চিমা লঘুচাপ) প্রভাবে শীতকালে এক ধরনের বৃষ্টি হয়। এরপর তাপমাত্রাটা বেশি কমে যায়। কিন্তু এবার প্রকৃতিকে সেই বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি আরও বলেন, ভূমধ্যসাগরে পশ্চিমা লঘুচাপের সৃষ্টি হয়। এরপর এটি পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও হিমালয়ের পাদদেশ দিয়ে আমাদের দেশে আসে। একটা ফ্লো আমাদের এদিকে থাকে। এবার সেটা স্ট্রংলি হয়নি। দিল্লি পর্যন্ত গেলেও বাংলাদেশে আসেনি। তাই শীতে এবার বৃষ্টি নেই।

এই আবহাওয়াবিদ বলেন, রংপুর অঞ্চলে হালকা মেঘ দেখা যাচ্ছে, সেখানে হালকা বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। তবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।

এবার শীতে তুলনামূলক তাপমাত্রা একটু বেশি বলেও জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহের শেষের দিকে ১২ বা ১৩ জানুয়ারির পর থেকে দু-এক জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। মোটামুটি এক সপ্তাহের পর থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হবে। ওই সময় পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে। হঠাৎ কমে গিয়ে আবার বেড়ে যেতে পারে। কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না।

বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031