IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টিল শাড়িতে মোহময়ী সাদিয়াআফরান নিশোর মা হয়ে সিনেমায় ফিরলেন ডলি জহুরহলুদ ক্রয়-বিক্রয়ের বড় মোকাম এখন বদলগাছীর কোলারহাট, যাচ্ছে সারা বাংলাদেশে‘ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ’প্লট দুর্নীতি মামলা, হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারিনতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছেপে স্কেল নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনদেশে বন্ধ হলো ৮৮ লাখের বেশি সিম১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিতের ইসির নির্দেশইরানে বিরোধীদের সমর্থন করায় ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে তলবকলকাতা বইমেলা, নিরাপত্তা শঙ্কায় থাকছে না বাংলাদেশচারঘাটে বন্ধ হচ্ছে না রং,আটা,চিনি ও ক্যামিকেলের মিশ্রণে খেজুর গুড় তৈরীস্বল্প সুদে ও সহজে ঋণ পেতে সরকারের সহযোগিতা চান নারী উদ্যোক্তারাআলোনসোকে বিদায়ী বার্তায় যা বললেন এমবাপেইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের
Home >> জাতীয় >> লিড নিউজ >> বাবুনগরী ও মামুনুলের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৩ ফেব্রুয়ারি

বাবুনগরী ও মামুনুলের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৩ ফেব্রুয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে হওয়া দুই মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

আগামী ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বাকী বিল্লাহ প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন।

মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

ভাস্কর্যের বিরোধিতার নামে জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক জাতির পিতাকে অবমাননা করেছেন অভিযোগে গত ৭ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও আইনজীবী আব্দুল মালেক বাদী হয়ে এই দুটি মামলা দায়ের করেন।

বাদী পক্ষের জবানবন্দি শেষে ৭ জানুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৩ নভেম্বর হেফাজতে ইসলামের মহাসচিব মামুনুল হক ও ফয়জুল করিম কর্তৃক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার হুমকি দেন। যা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031