IMG-LOGO

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পালংশাক কাঁচা খাওয়া ঠিক নয়, স্বাস্থ্যকরভাবে রান্না করার উপায়স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতিচাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের দাবি আদিবাসীদের‘উপকূলীয় এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে’বাগমারায় দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশ সফল করতে প্রচারণা ও লিফলেট বিতরণ‘হামাসের পক্ষে অবস্থান নেওয়ায় হার্ভাডের ফান্ডিং বন্ধ’মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আর নেই২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে জনসভায় তারেক রহমানআসন্ন নির্বাচনে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবেবিএনপি চায় আসনটি পুরুদ্ধার করতেআর জায়ামাতে ইসলাম চায় দখলে নিতেফুলবাড়ীতে কাভার্টভ্যান দূর্ঘটনায় রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলসের চালক নিহতগোদাগাড়ীতে সাফিনা পার্কে শিক্ষাসফরে এসে ওয়াটার পুলে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যুইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সড়ক অবরোধপুঠিয়ায় নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুনগরীর ৩০ ও ২৬ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগ
Home >> জাতীয় >> লিড নিউজ >> সিইসির সঙ্গে আজ বিকেলে বৈঠকে বসছেন মির্জা ফখরুল

সিইসির সঙ্গে আজ বিকেলে বৈঠকে বসছেন মির্জা ফখরুল

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, আজ বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তখন নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করে।

বিএনপির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, যার ফলে দলটি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি নিয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং একাধিক রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগও তুলে ধরে বিএনপি। এসব বিষয়কে কেন্দ্র করেই আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31