IMG-LOGO

বুধবার, ২২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা জাদুঘরে জুলাই শহিদ দিবস পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিতরাজশাহীতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মিলনমেলা অনুষ্ঠিতরাজশাহীতে রঙ্কন গ্লোবাল ট্রাক এর জ্যাক ট্রাক থ্রি-এস সেন্টারের উদ্বোধনতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবেসিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটকতানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণারুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিতমান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিতবাগমারায় ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাঁদাদাবির ঘটনায় যুবদল নেতার মামলামন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানতারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যুনাচোলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিতপুঠিয়া শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি) অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণচাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ১৯ বছর পর বাজেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম

১৯ বছর পর বাজেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় ১৯ বছর পর আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সর্বশেষ বিএনপির ক্ষমতার শেষ অর্থাৎ ২০০৬-০৭ অর্থবছরের বাজেটের বক্তৃতায় এই দুইজনের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। ওই সময়ে বাজেট বক্তৃতা দিয়েছিলেন মরহুম অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। ১৯ বছর পর ক্ষমতায় এসে বিএনপি ফের বাজেট দিয়েছে। এবারের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২০০৬ সালের ৮ জুন বৃহস্পতিবার মরহুম অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ২০০৬-০৭ অর্থবছরের বাজেট দিয়েছিলেন। ওই মেয়াদে এটিই ছিল বিএনপি সরকারের শেষ বাজেট। যদিও সরকার সেই বাজেট পুরোটা বাস্তবায়ন করতে পারেনি। সেই সময়ে বাজেট বক্তৃতায় এম সাইফুর রহমান বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি, মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে- যিনি আমাকে বাজেট পেশ করার প্রথম সুযোগ দিয়েছিলেন। এ গুরু দায়িত্ব পালনে আমার ওপর অব্যাহত আস্থা রাখার জন্য আমি কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। যার প্রধানমন্ত্রিত্বকালেই আমি ১২টির মধ্যে ১০টি বাজেট পেশ করেছি।’

এছাড়াও বিভিন্ন ইস্যুতে বাজেট বক্তৃতায় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাম একাধিকবার অন্তর্ভুক্ত করা হয়েছিল।

ওই অর্থবছরের পর দুই বছর তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে ১৬টি বাজেট এবং সর্বশেষ সাবেক অন্তর্বর্তী সরকার একটি বাজেট দিয়েছে।ওইসব বাজেটে ওই দুইজনের নাম কোনোভাবেই উল্লে­খ করা হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর বিএনপির এটি প্রথম বাজেট। এই বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মানহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা-আকাঙ্ক্ষা পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে।’

২০০৬ সালের ৮ জুন বিএনপি সরকারের শেষ বাজেট ও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট- এই দুই বাজেট বক্তৃতায়ই আওয়ামী লীগ সরকারের দুই সময়ের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে। ওই সময়ে সাইফুর রহমান বলেছিলেন, ‘আমাদের প্রথম মেয়াদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন দেশ ছিল একদলীয় শাসনের আর দুর্ভিক্ষের কষাঘাতে অর্থনৈতিকভাবে বিধ্বস্ত এক জনপদ। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশে একদলীয় শাসন ব্যবস্থা অপসারিত হয়। পুনঃপ্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতান্তিক ব্যবস্থা। সূচিত হয় আইনের শাসন। ফিরে আসে বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা।’

প্রস্তাবিত বাজেটেও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিগত দেড় যুগের আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন, জনগণের সম্পদ লুট, সেগুলো বিদেশে পাচার ও প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার কথা উল্লে­খ করেছেন একাধিক স্থানে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930