IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> জাতীয় >> লিড নিউজ >> ২৯ পৌরসভা ও ৪ উপজেলায় ভোট চলছে

২৯ পৌরসভা ও ৪ উপজেলায় ভোট চলছে

ধূমকেতু নিউজ ডেস্ক : পঞ্চম ধাপে দেশের ২০ জেলার ২৯ পৌরসভায় এবং ৪টি উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ।

এ ধাপে সব পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো হুমায়ুন কবীর খোন্দকার।

নির্বাচনী এলাকাগুলোয় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের সঙ্গে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেট। নির্বাচনী এলাকায় যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

এ ধাপের নির্বাচনি লড়াইয়ে মেয়র পদে রয়েছেন ১০০ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন এক হাজার ৩১৮ জন। এ ছাড়া এদিন চার উপজেলায় উপনির্বাচনের ভোটগ্রহণও করা হবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান বলেন, পঞ্চম দফায় ৩১ পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছিল। আগের ধাপের সৈয়দপুর পৌরসভা এসে এ ধাপে যুক্ত হয়েছে। এদিকে যশোর পৌরসভা ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়েছে। এবং চট্টগ্রামের রাউজান পৌরসভার ভোটে সব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হচ্ছে না।

এ ধাপের নির্বাচনি লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশকিছু স্বতন্ত্র প্রার্থীও।

যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হল- যশোরের কেশবপুর, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, চট্টগ্রামের মিরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া, কিশোরগঞ্জের ভৈরব, জামালপুরের সদর, মাদারগঞ্জ ও ইসলামপুর, ময়মনসিংহের নান্দাইল, মানিকগঞ্জের সিঙ্গাইর, গাজীপুরের কালীগঞ্জ, রংপুরের হারাগাছ, রাজশাহীর দুর্গাপুর ও চারঘাট, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, বগুড়া সদর, জয়পুরহাট সদর, মাদারীপুর সদর ও শিবচর, ভোলার সদর ও চরফ্যাশন, হবিগঞ্জ সদর, চাঁদপুরের শাহরাস্তি ও মতলব, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুরের রায়পুর এবং রংপুরের সৈয়দপুর।

এদিন ঝিনাইদহের শৈলকুপা, ফরিদপুরের মধুখালী, রাজশাহীর পবা ও কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনও হবে।

এর আগে অনুষ্ঠিত ৭টি পৌরসভায় বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রগুলোতে এবং মৃত্যুজনিত কারণে চট্টগ্রাম সিটির ৩১ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে, ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে, পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ও সিরাজগঞ্জ পৌরসভর ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদেও ভোট হবে এদিন। এর মধ্যে চট্টগ্রাম সিটির ওই ওয়ার্ড ও শৈলকুপায় ভোট হবে ইভিএমে।

প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় গত ২৮ ডিসেম্বর। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট হয়। তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভায় ভোট হয় গত ৩০ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ হয় গত ১৪ ফেব্রুয়ারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031