IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> জাতীয় >> লিড নিউজ >> পৌর নির্বাচনে সহিংসতায় নিহতের ঘটনায় ইসির দুঃখ প্রকাশ

পৌর নির্বাচনে সহিংসতায় নিহতের ঘটনায় ইসির দুঃখ প্রকাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তির নিহতের ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) দুঃখ প্রকাশ করেছে।

এ ব্যাপারে রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এ জন্য আমরা সবাই দুঃখিত।’

তিনি আরও বলেন, ‘২৯টি পৌরসভা, চারটি উপজেলা পরিষদের উপ-নির্বাচন এবং জেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্রের ভোট বন্ধ করা হয়নি। আমাদের রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল ঘণ্টায় ঘণ্টায় যে প্রতিবেদন পাঠিয়েছেন, তাতে এখন পর্যন্ত যা বুঝতে পেরেছি, দেশে যে নির্বাচনটি হয়েছে, তা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।’

সৈয়দপুরে যুবক নিহতের বিষয়ে ইসি সচিব বলেন, ‘সৈয়দপুরে সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে, কেন্দ্র থেকে দূরে দুটি গাড়ির মাঝে ছোটন অধিকারী নামের একজন ব্যক্তি আহত অবস্থায় পড়ে ছিলেন। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তার শরীরে কোনো ধরনের আঘাতে চিহ্ন ছিল না। সুরতহালে এরকমই পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আমরা বলতে পারবো। ভোটকেন্দ্র থেকে অনেক দূরে দুই প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এক পর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করেছে।’

নির্বাচনের ব্যাপারে তিনি বলেন, ‘নির্বাচন কেমন হয়েছে, সেটা আপনারাই বলতে পারবেন। আমি তো মনে করি, আমাদের মূল্যায়নে ভোট ভালো হয়েছে।’

নির্বাচন বর্জনের বিষয়ে হুমায়ুন কবীর বলেন, ‘যদি কেউ নির্বাচন প্রত্যাখান করে, এটা নিতান্তই তার ইচ্ছা। তিনি করতেই পারেন। তিনি যদি আমাদের অভিযোগ করেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। আমাদের ফিল্ড লেভেলে রিটার্নিং অফিসার আছে, আমাদের ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি আছে, জেলা ম্যাজিস্ট্রেট রয়েছে, কাজেই সবাই কিন্তু আইনশৃঙ্খলা দেখেন। কিন্তু নির্বাচন পরিচালনার জন্য মূল ব্যক্তি হলেন রিটার্নিং অফিসার। তাদের কাছে অভিযোগ করে থাকেন, যদি কমিশনেও যদি তারা কোনো ধরনের অভিযোগ করে থাকেন, তদন্ত করে দেখবো।

তিনি আরও বলেন, ‘আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে আপনারা জানেন চারঘাটে ককটেল বিস্ফোরণ হয়েছে, কোনো দুস্কৃতিকারী চার্জ করেছে। সেখানে চারজনকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শৃঙ্খলার মধ্যে এনেছে। রিটার্নিং অফিসার আমাদের জানিয়েছেন, সেখানে ভোট সুষ্ঠু হয়েছে। ইভিএমে জালভোট দিতে গেলে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের মাঠে অ্যাকশন ছিল, যার কারণে আমরা বলতে পারি, যে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থগিত চারটি কেন্দ্রের ভোটও সুষ্ঠু হয়েছে। তাই বলতে পারি, যে কেউ ইচ্ছা করলে প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন। এটি নিতান্তই তার ব্যাপার।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিরি অংশ না নেয়ার ঘোষণা বিষয়ে ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন সব সময় চায়, প্রতিটি ব্যক্তি, প্রতিটি দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আমাদের কাছে যে সহযোগিতা চাইবে, নির্বাচন কমিশন সে বিষয়ে সহযোগিতা প্রদান করবে।’

বিএনপির এই ঘোষণায় ইসি কোনো প্রশ্নের মুখে পড়ল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা দেখা যাক। এখনো তো তফসিল ঘোষণা করিনি। তফসিল ঘোষণার সময় আমরা বিষয়টি দেখবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031