IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রীনওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার‘নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি প্রস্তুত, ১৭ কিংবা ১৮ ফেব্রুয়ারি হতে পারে শপথপোরশার ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছে ব্যালট পেপারসহ সরঞ্জামনিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
Home >> জাতীয় >> লিড নিউজ >> পরীক্ষার ফি নামে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত অর্থ

পরীক্ষার ফি নামে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত অর্থ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর ঝাউচর এলাকায় অটোরিকশা চালান মো. রসুল আহমেদ। করোনার কারণে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, তাই রিকশার চাকা ঘোরেনি। এ কারণে সংসারেও পড়েছে টান। এরইমধ্যে ছেলের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য টাকা চেয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু টাকার পরিমাণ সরকার নির্ধারিত নয় বরং সরকার নির্ধারিত ফির চেয়ে ৫ গুণ বেশি।

জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্কুলে জনপ্রতি ফি ধরা হয়েছে ৭-১২ হাজার টাকা। অথচ সরকার নির্ধারিত ফি মাত্র এক হাজার ৮৫০ টাকা থেকে এক হাজার ৯৭০ টাকা।

করোনার কারণে বেশিরভাগ শিক্ষার্থীদের অভিভাবকদের অবস্থা নাজুক। এরমধ্যেই রাজধানীসহ সারাদেশে পরীক্ষার ফি নামে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ।

মো. রসুল আহমেদের ছেলে নাম প্রকাশ করার শর্তে বলেন, ‘আব্বার এখন শরীর চলেনা। এত টাকা দিয়ে আমার ফরম পূরণ করা হবে না। হয়তো এখানেই আমার লেখাপড়া শেষ!’

সরেজমিনে দেখা যায়, রাজধানীর ঢাকা উদ্যান এলাকায় ১০-১২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা৷ অথচ ঢাকা বোর্ডের ঘোষণা অনুযায়ী এখনো ফরম পূরণের সময় শুরু হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা উদ্যান ল্যাবরেটরি হাইস্কুল, তুরাগ ন্যাশনাল হাইস্কুল ও ম্যানচেস্টার হাইস্কুলসহ বেশ কয়েকটি বিদ্যালয়ে ৭-১২ হাজার টাকা পর্যন্ত এসএসসি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। সরকারি হিসাবে ১ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের জিম্মি করে ইতিমধ্যে টাকা আদায় শুরু করেছে অনেক প্রতিষ্ঠান। এ ছাড়াও করোনায় সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও এখানে প্রকাশ্যে ক্লাস ও কোচিং চলছে। আর শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে মাসিক বেতন।

শিক্ষা অফিসের এক কর্মকর্তা জানান, ঢাকা উদ্যান এলাকার প্রেসিডেন্সি হাইস্কুল ও ঢাকা উদ্যান পাবলিক হাইস্কুলের সরকারি অনুমোদন আছে। তবে ঢাকা উদ্যান পাবলিক হাইস্কুলে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাদানের অনুমোদন নেই। বাকি বিদ্যালয়গুলো মোটের ওপর অনুমোদন-হীন।

তিনি আরও জানান, এসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা মান্য করে না। পরীক্ষার ফি ও মাসিক ফিসহ অন্যান্য ফি আদায় করা হয় ইচ্ছামাফিক। একমাত্র প্রেসিডেন্সি হাইস্কুলে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাদানের অনুমোদন থাকায় অন্য বিদ্যালয়গুলো প্রেসিডেন্সি হাইস্কুলের নিবন্ধনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এ বিষয়ে ঢাকা উদ্যান পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল বাশার হাওলাদার বলেন, ‘আমাদের স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারেনা। স্কুলের সে অনুমোদন নেই। যে কারণে অন্য স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে থাকি। এই কারণেই শিক্ষার্থীদের থেকে বেশি অর্থ নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার স্কুলে তো শিক্ষার্থী কম। যেসব স্কুলে অনেক শিক্ষার্থী তারাও অনেক বেশি টাকা শিক্ষার্থীদের থেকে আদায় করছে।’

জানতে চাইলে মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাজু আহমেদ বলেন, ‘ঢাকা উদ্যানের দুটি স্কুল ছাড়া সবগুলোই অনুমোদন-হীন। ফলে তারা আমার নিয়ন্ত্রণের বাইরে। ’

অতিরিক্ত ফি আদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আমি প্রথম শুনলাম। কালই (আজ রোববার) পরিদর্শন করে ব্যবস্থা নেব। ’

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর বলেন, ‘বিদ্যালয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছি এবং সব বিদ্যালয়কে জানিয়েছি। তারপরও যদি কেউ অতিরিক্ত অর্থ নেয় তাহলে অভিভাবকদের লিখিত অভিযোগ দেওয়ার অনুরোধ করছি।’

তিনি আরো বলেন, ‘এ বছর এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষাও হবে না। শিক্ষার্থীরা সরাসরি ফরম পূরণ করতে পারবে। কেউ এ বিষয়ে বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31