IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> জাতীয় >> লিড নিউজ >> মোংলা বন্দরে আসছে মেট্রোরেলের যন্ত্রাংশের প্রথম চালান

মোংলা বন্দরে আসছে মেট্রোরেলের যন্ত্রাংশের প্রথম চালান

ধূমকেতু নিউজ ডেস্ক : মোংলা বন্দরে আসছে ঢাকার উত্তারা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের (রেলওয়ে কার) যন্ত্রাংশের প্রথম চালান।

মঙ্গলবার (৩০ মার্চ) থাইল্যান্ড পতাকাবাহী জাহাজ ‘এমভি এস পি এম ব্যাংকক’ এ আসবে মূল্যবান এই যন্ত্রাংশ। বিদেশি পতাকাবাহী জাহাজ ‘এম ভি এসপি এম ব্যাংকক’ এ আসা এই যন্ত্রাংশ বন্দর জেটির ৯ নম্বর ইয়ার্ডে খালাস হবে। মেট্ররেলের (রেলওয়ে কার) যন্ত্রাংশের আমদানিকারক ঢাকার ডি এম টি সিএল।

এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা। আর কিছুদিনের মধ্যেই বদলে যাবে রাজধানী ঢাকার অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা। শিগগিরই অভ্যান্তরীন রুটে মেট্রোরেলের উড়াল পথে পাড়ি জমাতে যাচ্ছে রাজধানীবাসি। ব্যস্ত নগরবাসী পেতে যাচ্ছে মেট্রোরেলের নানা সুবিধাদি। এর মধ্যদিয়ে ঢাকার যোগাযোগ ব্যবস্থায় প্রথমবারের মতো মেট্রোরেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। যোগাযোগ ব্যবস্থার এ উন্নয়ন কার্যক্রমের সকল প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে।

যন্ত্রাংশ বোঝাই বিদেশী ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট ষ্টিমশীপ কোম্পানি লিঃ এর মহাব্যবহস্থাপক মোঃ ওহিদুজ্জামান রবিবার (২৮ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ২০২২ সালের মধ্যে আরও ১৩৮ টি রেলওয়ে কার আসবে। যন্ত্রাংশ গুলো সব চলে আসার পর উত্তারা থেকে আগাওগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রথম মেট্ররেল চলাচল শুরু করবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যডমিরাল মোহম্মদ মুসা বলেন, ‘প্রথমবারেরমত মোংলা বন্দর দিয়ে দেশের মেট্ররেলের (রেলওয়ে কার) যন্ত্রাংশ আসছে। এর আগে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে এসেছে। দিনে দিনে জাহাজ আগমনের সংখ্যা বাড়ছে। এতেই প্রমান করে মোংলা বন্দরের সক্ষমতা কত বেড়েছে।’

এই বন্দরকে আরও সক্ষমতা ও গতিশীল করতে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেগুলো বাস্তবায়ন হলে পুরোপুরিভাবে এই বন্দর আর্ন্তজাতিকভাবে নতুন মাত্রা পাবে। যোগ করেন বন্দরের সর্বচ্চ পদস্থ এই কর্মকর্তা।

বন্দর ব্যবহারকারী হোসাইন মোহাম্মদ দুলাল ও ক্যাপ্টেন মোঃ রফিকুল ইসলাম বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে মোংলা বন্দর ব্যবহারে এখন সুবিধা পাচ্ছেন তারা। বন্দরের নতুন ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন হওয়ায় এটি ব্যবহারে তারা এখন লাভজনক অবস্থানে আছেন বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031