IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আজ মহান বিজয় দিবসজাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধাবাঘায় পোস্টার-ফেস্টুন সরাতে মাঠে স্থানীয় প্রশাসননিজের পোস্টার সরিয়ে নিতে নামেন বিএনপির নেতাবেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল মিনুরাজশাহী-২ আসনে মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন মহানগর বিএনপিরমহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারেরচনা প্রতিযোগিতা অনুষ্ঠিতরাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির সমাপনি অনুষ্ঠিতধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধননাচোলে শিক্ষার্থী ঝরেপড়া রোধে মতবিনিময়বাগমারায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চারটি বিদেশি পিস্তল ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধারকুষ্টিয়ার মিরপুরে ৭ দফা দাবিতে রেলপথ অবরোধরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের পক্ষে থেকে হেলালকে সংর্বধনা প্রদানন্যাটোতে যোগদানের আশা ছাড়লেন প্রেসিডেন্ট জেলেনস্কিগুলিবিদ্ধ হাদিকে নিতে ঢাকা পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
Home >> জাতীয় >> লিড নিউজ >> পথে পথে ব্যারিকেড

পথে পথে ব্যারিকেড

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ৮ দিনের কঠোর লকডাউনের আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিন। লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।

রাজধানীর পথে পথে দেয়া হয়েছে ব্যারিকেড। জরুরি কাজে কেউ বের হলেও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। প্রতিটি যানবাহনে চলছে তল্লাশি। ‘মুভমেন্ট পাস’ ছাড়া যানবাহন ফিরিয়ে দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে লকডাউনের এমন চিত্রই দেখা গেছে।

এদিকে লকডাউনের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে সাধারণ মানুষ, ব্যক্তিগত গাড়িসহ রিকশা চলাচল ছিলো চোখে পড়ার মতো।

নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষ সকালে বেরিয়ে পড়েছেন তাদের কর্মের খোঁজে। পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন শ্রেণির মানুষকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে সড়কে চলাচল করতে দেখা গেছে। এক্ষেত্রে কিছু অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজস্ব পরিবহনে অফিসে যাতায়াত করছেন। এছাড়া হেঁটে বা রিকশায় হাসপাতালে যেতে দেখা গেছে অনেক স্বাস্থ্যকর্মীকে। যদিও অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত খান বলছেন, অপ্রয়োজনে সাধারণ মানুষ ঘোরাঘুরি করছে কিনা তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সড়কে রিকশা ছাড়া কোনো গণপরিবহন বা ব্যক্তিগত পরিবহন চলছে না। তবে পণ্যবাহী ট্রাক-পিকআপ চলাচল করছে। একইসঙ্গে জরুরি সেবার কাজে নিয়োজিত ছোটখাটো মাইক্রোবাস প্রাইভেটকার চলাচল করতে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের প্রেক্ষাপটে বুধবার থেকে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করে সরকার। বুধবার ভোর ৬টা থেকে আগামী ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সাতদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে। তবে গার্মেন্টসসহ শিল্প কারখানা এবং ব্যাংক খোলা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30