IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> জাতীয় >> টপ নিউজ >> ১ দিনে ২৬ হাজার যান পারাপার বঙ্গবন্ধু সেতুতে

১ দিনে ২৬ হাজার যান পারাপার বঙ্গবন্ধু সেতুতে

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে করোনা মহামারির প্রকোপ ঠেকাতে চলছে লকডাউন। কিন্তু এই লকডাউন কেবলমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ। মাঠ-ঘাট কিংবা বাজারে কোথাও সামাজিক দূরত্ব মানছেন না কেউই।

গণপরিবহন বন্ধ থাকলেও উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৬টা পর্যন্ত) ২৬ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে সরকারের টোল আদায় হয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা।

বাস চলার পাশাপাশি মাইক্রো এবং কার চলছে হরদম। এর আগে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছিলো ২৫ হাজার। আর সর্বশেষ ২৪ ঘন্টায় যানবাহন চলাচল বেড়ে সেই সংখ্যাটা ২৬ হাজার।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ বলছে, সেতু দিয়ে চলাচল করা অধিকাংশই ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং মোটরসাইকেল। ঈদ যতোই ঘনিয়ে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সরকারি নিদেশনা মেনে দায়িত্ব পালন করছি। সকাল থেকেই পণ্যবাহী ট্রাকসহ ছোট ছোট যানবাহনের কিছুটা চাপ রয়েছে। ট্রাকে যাত্রী বহন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

তবে শুক্রবার সকাল থেকেই রাজধানীর গাবতলী, আমিনবাজার, সাভার, গাজিপুর এবং নবীনগরে ঘরমুখো মানুষের বাড়তি চাপ দেখা গেছে। ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছেন মানুষ। স্বাস্থ্যবিধি না মেনেই দ্বিগুনের বেশি ভাড়া দিয়ে ঘরে ফিরছেন মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news