IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী-২ আসনের প্রার্থী মিনুর ধানের শীষ প্রতীকের গণমিছিলে গণজোয়ারনন্দীগ্রামে যুব জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিতবাগমারায় ভোটারদের ভালোবাসায় সিক্ত হন জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীচাঁপাইনবাবগঞ্জ-২: রহনপুরে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের শেষ নির্বাচনী জনসভাধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক! তানোরে জনসভায় শরীফ উদ্দীনভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> বান্ধবীসহ ডেকে যুবককে কুপিয়ে হত্যা

বান্ধবীসহ ডেকে যুবককে কুপিয়ে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় ফোনে বান্ধবীসহ ডেকে নিয়ে আরেফিন শাকিল (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮নং সেক্টর আইচি হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল দক্ষিণখান থানার গোয়ালটেক এলাকার তাজু মিয়ার ছেলে। তিনি ফুটপাতে ক্ষুদ্র ব্যবসা করতেন।

নিহত শাকিলের বান্ধবী মিথিলা জানান, কিশোর গ্যাং সদস্য ছাব্বিরের সঙ্গে অর্থ লেনদেন নিয়ে গত শনিবার ঝগড়া এবং হাতাহাতির ঘটনা ঘটে।

পরে এ বিষয়ে তাদের মধ্যে মীমাংসা হলেও রোববার রাত সাড়ে ৮টায় ছাব্বির শাকিলকে ফোন করে খাওয়াবে বলে ডাকে নেয়।

ফোন পেয়ে শাকিল তার বান্ধবী কল্পনাকে নিয়ে আইচি হাসপাতালের পাশে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছাব্বির ও তার ৫-৬ জন কিশোর গ্যাং সদস্য ছুরি চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে শাকিলকে।

কল্পনার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় শাকিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মালার প্রস্তুতি চলছে এবং থানার ইন্সপেক্টর তদন্ত আলমগীর গাজীসহ সিনিয়র কর্মকর্তারা তদন্ত করছেন। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31