IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোটের প্রচার শুরু, প্রথম দিনেই ৭ জেলায় সমাবেশ তারেক রহমানেরপোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভা
Home >> জাতীয় >> টপ নিউজ >> রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

রাজধানীতে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ট্রাকের চাপায় মোহাম্মদ কামরুল হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটায় মাতুয়াইলে স্থানীয় মেডিকেলের বিপরীত পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় কামরুলকে উদ্ধার করে ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামরুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো. মাসুদুল।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কামরুল হাসান একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।

রাতে শপিং করে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে মাতুয়াইলে মেডিকেলের বিপরিতে রাস্তায় একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যাওয়ায় অপর একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের বাবা ইসহাক আহাম্মেদ জানান, রাতে শপিং করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন কামরুল।

মৃত কামরুল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইসহাক আহাম্মেদের ছেলে।

বর্তমান যাত্রাবাড়ী মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031