IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> জাতীয় >> ফোন করলেই অক্সিজেন পৌঁছে যাচ্ছে রোগীর বাড়ি

ফোন করলেই অক্সিজেন পৌঁছে যাচ্ছে রোগীর বাড়ি

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারীর এই সময়ে মানুষের বেঁচে থাকাটাই যখন চ্যালেঞ্জ, সেসময় করোনা রোগীদের অক্সিজেন পাওয়াও যেন দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে জয়পুরহাটে ফোন করলেই রোগীদের বাড়ি বাড়ি বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে ‘জয়পুরিয়ান ট্রাস্ট’ নামে একটি সংগঠন। স্বেচ্ছাসেবী হিসেবে ২৪ ঘণ্টা জেলার ৩২টি ইউনিয়নে সেবা পৌঁছে দিতে কাজ করছেন দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী।

জয়পুরহাটের ক্ষেতলালের জালীয়াপাড়া এলাকার ৭৭ বছর বয়সী বৃদ্ধ আলতাফ প্রামানিক। কয়েকদিন ধরে ভুগছিলেন শ্বাসকষ্টে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অক্সিজেন নিতে চাইলে না পেয়ে হতাশ হতে হয় তাকে। এরপরই সন্ধান পান, ফোন করলেই বাড়িতে বিনামূল্যে পাওয়া যাচ্ছে অক্সিজেন। আলতাফ প্রামানিকের ফোনের ১৫ মিনিটের মধ্যে তার বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির একদল তরুণ শিক্ষার্থী। এরপর অক্সিজেন নেয়ার পরেই কিছুটা সুস্থ হন তিনি।

আলতাফ প্রামাণিক বলেন, বেশ কয়েকদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলাম। অক্সিজেনের জন্য অনেক কষ্ট হচ্ছিল। কোথাও অক্সিজেন পাচ্ছিলাম না। এমন অবস্থায় এই ফ্রি অক্সিজেনের কথা জানতে পারি। তখন আমি তাদের ফোন করে আমার বাসার ঠিকানা বলি। এরপর ১৫ মিনিটেই কয়েকজন শিক্ষার্থী আমার বাসায় এসে আমাকে অক্সিজেন দিয়েছে। এখন আমি অনেকটা সুস্থ্য বোধ করছি।

‘জয়পুরিয়ান ট্রাস্ট’র সদস্য সেলিম রেজা বলেন, করোনা ও বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগীদের পাশে দাঁড়াতে গত বছরের ৭ আগস্ট থেকে শুরু হয় বিনামূল্যে অক্সিজেন সার্ভিস জয়পুরিয়ান ট্রাস্টের যাত্রা। ‘পেইট ফরোয়ার্ড বাংলাদেশ’ ও ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় প্রথমে ১০টি সিলিন্ডার দিয়ে শুরু করলেও এখন আমাদের প্রায় ২০টি সিলিন্ডার। এ পর্যন্ত সেবা পেয়েছেন ২ শতাধিক রোগী।

সংগঠনের সদস্য তানজিমা আক্তার বলেন, আমি ঢাকা নার্সিং কলেজে পড়াশোনা করি। হসপিটালে যখন প্র্যাক্টিসে যেতাম, তখন দেখেছি অক্সিজেনের অভাবে রোগীরা কতো কষ্ট করেন। তাই এমন মহামারীর সময় এসব মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে।

সংগঠনের যৌথ সমন্বয়ক রেজওয়ানুল ইসলাম রুপক বলেন, আমাদের এ সংগঠনে যারা কাজ করে, তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। ২৪ ঘণ্টাই আমরা সেবা দিচ্ছি। এমনও সময় গেছে যে, মধ্যরাতে ও ভোররাতে ফোন পেয়ে প্রত্যন্ত গ্রামে রোগীর বাড়িতে গিয়ে অক্সিজেন দিয়েছি।

এ বিষয়ে জয়পুরিয়ান ট্রাস্টের চিফ কো-অর্ডিনেটর রানা মাসুদুর রহমান বলেন, দেশের বিভিন্ন কলেজ-ইউনিভার্সিটিতে জয়পুরহাটের যেসব শিক্ষার্থীরা পড়াশুনা করেন, তাদের নিয়েই জয়পুরিয়ান ট্রাস্ট গঠিত।

‘আমাদের প্রায় ৪ হাজার সদস্য। বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম এই সংগঠনের মাধ্যমে করা হয়। এর মধ্যে করোনাকালীন সময়ে অক্সিজেনের সঙ্কট লক্ষ্য করা যায়। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা জয়পুরহাটে ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করেছি। ৩২টি ইউনিয়নে আমাদের ৬০ জন শিক্ষার্থী রয়েছে। ২৪ ঘণ্টা সেবা দেয়ার জন্য তারা প্রস্তুত।’

তিনি আরও বলেন, জয়পুরিয়ান ট্রাস্টের তানভীর রহমান ও আশিক অমিরের পরামর্শে পে ইট ফরোয়ার্ড বাংলাদেশ ও মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ১০টি সিলিন্ডার নিয়ে এ কার্যক্রম শুরু করি। এরপর সঙ্কটময় এমন সময়ে আমাদের সদস্যরা এমন মানবিক কাজ করতে পেরে আরও উৎসাহিত হয়। এমনকি যাতায়াতের ভাড়াসহ কোনরকম খরচ রোগীদের কাছ থেকে নেয়া হয় না। পরে আরও বিভিন্ন মানুষের সহযোগিতায় বাড়তে থাকে সিলিন্ডারের সংখ্যা। আগামী দিনগুলোতে এই সেবা আরও বড় পরিসরে করার ইচ্ছে আছে আমাদের।

এদিকে জয়পুরহাট জেলায় কয়েকদিন থেকে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগী। এমন পরিস্থিতিতে এ উদ্যোগ করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031