IMG-LOGO

শনিবার, ২৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে’সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক না: আমির হামজা‘বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি’প্রহসনের নির্বাচন নয়, সবার অংশগ্রহণ চাই : মিলননন্দীগ্রামে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানান্যাটো সেনারা আফগানিস্তান যুদ্ধে ফ্রন্টলাইন এড়িয়ে গেছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের‘আমাদের ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না’‘উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে’সারা দেশে ২১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগগোমস্তাপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভাপত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতগাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৩৫ জনকে আটকনাটোর-৩ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণারাণীনগরে তিন জুয়ারীর দন্ডনাটোর-৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের
Home >> জাতীয় >> ঢাকায় হাসপাতাল বানাতে চায় তুরস্ক

ঢাকায় হাসপাতাল বানাতে চায় তুরস্ক

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে নগর ভবনের মেয়র দফতরে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি আধুনিক চিকিৎসালয় (হাসপাতাল) প্রতিষ্ঠার আগ্রহ ব্যক্ত করলে ডিএসসিসি মেয়র শেখ তাপস রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে করপোরেশনের নব-সংযুক্ত এলাকায় বিশেষত কামরাঙ্গীরচরে চিকিৎসালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ দেয়ার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত ডিএসসিসি মেয়র শেখ তাপসকে বলেন, ‘বর্তমানে বাংলাদেশ-তুরস্ক বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলার এবং আগামী বছরে তা দুই বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে দুই দেশই কাজ করছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তুরস্ক বিনিয়োগ করতে আগ্রহী।’

জবাবে ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘করপোরেশনে নবসংযুক্ত কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে নান্দনিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৫০ তলাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের সম্মেলন কেন্দ্র নির্মাণ এবং সেখানে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল (সেন্ট্রাল বিজনেস ডিসট্রিক্ট-সিবিডি) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে তুরস্ক বিনিয়োগ করতে পারে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আধুনিকায়নের অংশ হিসেবে ৩০টি কম্পেক্টর ক্রয়ের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। সেখানেও তুরস্ক অংশগ্রহণ করতে পারে।’

বৈঠকে ডিএসসিসি মেয়র ও তুরস্কের রাষ্ট্রদূত ঢাকার ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় এবং তুরস্কের উল্লেখযোগ্য যেকোনো একটি নগরের সঙ্গে ডিএসসিসি ‘সিস্টার সিটি রিলেশনশিপ’ প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে ডিএসসিসি মেয়র রাষ্ট্রদূতকে তার সহকর্মীদের নিয়ে শীতকালের শুরুতে দক্ষিণ সিটির আওতাধীন ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শনের আমন্ত্রণ জানালে তুরস্কের রাষ্ট্রদূত মেয়রকে ধন্যবাদ জানিয়ে আমন্ত্রণ গ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031