IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> জাতীয় >> লিড নিউজ >> মহাজগতে বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

মহাজগতে বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার মহাজগতে বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। জ্যোতির্বিজ্ঞানীরা এ বলয়কে ‘রিং অব ফায়ার’ বলে থাকেন। গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা এ তথ্য জানিয়েছে।

‘রিং অব ফায়ার’ সূর্যগ্রহণটি মূলত ভালভাবে দেখা যাবে কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্ব অংশ, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে। রাশিয়ার সাইবেরিয়া থেকেও কিছুটা দেখা যাবে। পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশ ও কুমেরুর উত্তরাংশ থেকে আংশিকভাবে নজরে আসবে এই সূর্যগ্রহণ।

আবহাওয়া দফতর বলছে, গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ২টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে দুপুর ৩টা ৫৫ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৪১ মিনিট ৫৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ২৮ মিনিট ৪২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিট ১২ সেকেন্ডে।

যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো থেকে উত্তর-পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কানাডার হাডসন সাগর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। সর্বোচ্চ গ্রহণ হবে গ্রিনল্যান্ডের আবনানাটা থেকে দক্ষিণ-পূর্ব দিকে হান্স আইল্যান্ডে। রাশিয়ার মাগদান ওব্লাস্ট শহর থেকে উত্তর-পশ্চিম দিকে বেরিং সাগরে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে। গ্রহণ শেষ হবে চীনের ইজহু শহরে বলেও জানিয়েছে জলবায়ু মহাশাখা।

গত ২৬ মে দেখা গিয়েছিল ‘সুপার ব্লাড মুন’ বা চন্দ্রগ্রহণ। আর আজ ১০ জুন হতে যাচ্ছে সূর্যগ্রহণ। ব্যবধান মাত্র দুই সপ্তাহ। এদিন চাঁদ আসবে সূর্য ও পৃথিবীর মাঝে। এতে বার্ষিক সূর্যগ্রহণে চাঁদের ছায়ায় সূর্যের প্রায় ৯৪ দশমিক ৩ শতাংশ ঢাকা পড়বে। তখন শুধু একটি বলয় দেখা যাবে।

পুরাণ অনুসারে, এবার শনি জয়ন্তীতে হতে যাচ্ছে সূর্যগ্রহণ। এর আগে ১৮৭৩ সালের ২৬ মে শেষবার শনিজয়ন্তীতে সূর্যগ্রহণ হয়েছিল। অর্থাৎ তার ১৪৮ বছর পর ফের শনি জয়ন্তীতে হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণে চোখের সমস্যা অনেকেরই দেখা দেয়। তাই গ্রহণ কখনই স্বাস্থ্যের জন্য ভাল নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31