IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল
Home >> জাতীয় >> লিড নিউজ >> মগবাজারে বিস্ম্ফোরণে নিহত বেড়ে ১১

মগবাজারে বিস্ম্ফোরণে নিহত বেড়ে ১১

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর মগবাজারে বিস্ম্ফোরণের ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন নুরুন্নবী ও মো. রাসেল। গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিস্ম্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১-তে।

গত রোববার সন্ধ্যায় মগবাজার আউটার সার্কুলার রোডের পাশে তিনতলা ভবনে ভয়াবহ বিস্ম্ফোরণ ঘটে। এতে ঘটনার দিন ছয় জন প্রাণ হারান। আহত হন কয়েকশ মানুষ। এর মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত মঙ্গলবার ঘটনাস্থলের ইটের স্তূপ সরিয়ে ওই ভবনের তত্ত্বাবধায়ক হারুন অর রশীদের লাশ পাওয়া যায়। গতকালের দু’জন নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চারজন।

গতকাল ভোরে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক নুরুন্নবীর মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনার সময় তিনি ওই ভবনের সামনে ভ্যান নিয়ে যানজটে আটকা পড়েছিলেন। তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে। তিনি ঢাকায় এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি মেসে থাকতেন।

দুপুরে একই হাসপাতালে মারা যান রাসেল। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বরুয়াল এলাকায়। তিনি ওই ভবনের নিচতলায় বেঙ্গল মিটের বিক্রয়কেন্দ্রে কাজ করতেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031