IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> জাতীয় >> টপ নিউজ >> আজ সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসছে

আজ সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসছে

ধূমকেতু নিউজ ডেস্ক : চীন থেকে কেনা সিনোফার্মের করোনাভাইরাসের টিকার ২০ লাখ ডোজ আজ শনিবার দেশে আসছে। রাতের ফ্লাইটে এসব টিকা ঢাকায় এসে পৌঁছবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন।

গত ২৭ মে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সবুজ সংকেত পায়। এর পর ১৪ জুলাই ওই টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। টিকা কেনার চুক্তির আগেই দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। পাশাপাশি গত ৩ ও ৪ জুলাই দুই চালানে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়।

এ ছাড়া সম্প্রতি মডার্নার ২৫ লাখ এবং ফাইজারের এক লাখের বেশি টিকা দেশে এসেছে। এসব টিকা এখন দেওয়া হচ্ছে।

এদিকে সোমবার জাতিসংঘের কোভ্যাক্সের মাধ্যমে আরও ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। এগুলো হবে মডার্নার টিকা। এ ছাড়া কোভ্যাক্স আরও ২৯ লাখ ডোজ ফাইজারের টিকাও দেবে এ মাসের মধ্যেই। পাশাপাশি জাপানও ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশকে খুব শিগগিরই দেওয়ার ঘোষণা দিয়েছে। আশা করা হচ্ছে, এসব টিকা পেলে সামনের দিনগুলোতে দেশে করোনার টিকাদান আরও গতি পাবে।

দেশে গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দিয়ে প্রথম গণটিকা কার্যক্রম শুরু হয়। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি এ টিকার ওপর নির্ভর করেই বাংলাদেশে টিকাদান কার্যক্রম এগিয়ে চলছিল। ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ার পর তারা টিকা রপ্তানি বন্ধ করে দিলে বিপাকে পড়ে বাংলাদেশ। বন্ধ হয়ে যায় গণটিকাদান কর্মসূচি।

চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা দেওয়ার কথা ছিল সেরাম ইনস্টিটিউটের। তবে ৭০ লাখ পাঠানোর পর সেরাম আর টিকা দিতে পারেনি। অবশ্য কেনা টিকার বাইরে বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠিয়েছে ভারত সরকার।

ভারত থেকে টিকা আসা বন্ধ হয়ে যাওয়ার পরই টিকার বিকল্প উৎসের সন্ধানে নামে বাংলাদেশ। চীন ও রাশিয়ার টিকা পেতে নানা ধরনের আলোচনা শুরু হয়। এরই অংশ হিসেবে চীন থেকে টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। রাশিয়া থেকেও টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30