IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় ও এমপির পরামর্শেডেঙ্গু প্রতিরোধে পুঠিয়ায় মাঠে উপজেলা প্রশাসনসিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর মতবিনিময় ও বৃক্ষরোপণচারঘাটের অধিকাংশ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের অন্ত নেইঅভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন অভিনেত্রী হানিয়াউল্লাপাড়ায় জেলা পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনযশোর শিক্ষা বোর্ডের এসএসসি’র ফলাফলে প্রিন্স প্রথম স্থান হয়েছে
Home >> জাতীয় >> করোনাভাইরাসে ৪ মাসে সবচেয়ে কম মৃত্যু

করোনাভাইরাসে ৪ মাসে সবচেয়ে কম মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৮ মে’র পর (চার মাস পর) দেশে এটা সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৫ জনে।

এছাড়া, নতুন করে ১ হাজার ১৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৩১২টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ৯ হাজার ৫৫৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৩৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৫৭ শতাংশ। নতুন যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী তিনজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ১২১ জন বা ৭৭.৩৯ শতাংশ এবং নারী ১ হাজার ২০৪ জন বা ২২.৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮০ হাজার ৬৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৬.২০ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা শনিবার এক লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় এক লাখ মানুষের মৃত্যুর মাইলফলক পার হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে।

মোট মৃতের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে সর্বাধিক ৩৭ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, দক্ষিণের রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটকে মারা গেছেন যথাক্রমে ৯ হাজার ৬৫২ এবং ৯ হাজার ১২৪ জন। শুক্রবার সকাল থেকে আরও ৭৯ হাজার ৪৭৬ করোনা আক্রান্ত রোগী শনাক্তের মধ্য দিয়ে দেশটিতে এ সংখ্যা ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে।

দক্ষিণ এশিয়ার দেশটিতে অসুস্থ আছেন ৯ লাখ ৪৪ হাজার ৯৯৬ জন। ইতোমধ্যে করোনা থেকে সুস্থ এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ লাখ ২৭ হাজার ৭০৬ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তথ্য অনুযায়ী, ভারতে ৭ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ৪০৩ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবার পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৩২ হাজার ৬৭৫ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031