IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> জাতীয় >> লিড নিউজ >> চীন থেকে ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ২০ লাখ ডোজ

চীন থেকে ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ২০ লাখ ডোজ


ধূমকেতু নিউজ ডেস্ক : সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ঢাকায় এসে পৌঁছেছে সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ২০ লাখ ডোজ টিকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বিশেষ ফ্লাইটে করে করোনার এ টিকা এসে পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে প্রথম দফার টিকা বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, এরপরে রাত ৩টায় অপর একটি ফ্লাইটে করে দ্বিতীয় দফায় আরও ১০ লাখ টিকা আসে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চীন থেকে দুই দফায় ২০ লাখ ডোজ টিকা ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে।

এর আগে শনিবার (১৭ জুলাই) রাতেই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদা সাবরিনা ফ্লোরা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে, চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দু’টি পৃথক কনসাইনমেন্ট ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে।

তারও আগে শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, বাণিজ্যিকভাবে কেনা প্রথম চালানে ১০ লাখ ডোজ টিকা নিয়ে একটি উড়োজাহাজ ৬টা ৪৬ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছেড়েছে। দ্বিতীয় চালানে বাকি ১০ লাখ ডোজ টিকা নিয়ে আরেকটি উড়োজাহাজ ৯টা ৪৫ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছাড়ে।

এর আগে শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, ১৭ জুলাই চীন থেকে ২ মিলিয়ন ডোজ টিকা আসবে। এগুলো সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা টিকা।

বাণিজ্যিকভাবে সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান গত ২ জুলাই ঢাকায় আসে। পরদিন আরও ১০ লাখ ডোজ টিকা আসে সিনোফার্ম থেকে। শনিবারের ১০ লাখসহ সিনোফার্ম থেকে মোট ৩০ লাখ ডোজ টিকা এসেছে।

চুক্তি অনুযায়ী, ৩ মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। এছাড়া গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় দেশটি। সব মিলিয়ে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news