IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়েও স্পষ্ট সমর্থন পেলেন না মাচাদোমোহনপুরে গণভোটের প্রচারণা উপলক্ষে মিনি ম্যারাথন‘যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’বীরের রহস্যময় বার্তা, তারা সুতারিয়ার আচরণে বিচ্ছেদের আভাসরাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন জাফরুর ইসলামখালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা চলছেকেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার ফ্ল্যাট থেকে মা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধারগাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেররাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২পাকা কুমড়ার ভ্রাম্যমাণ কেনাবেচাএককভা‌বে নির্বাচ‌নে অংশ নে‌বে ইসলামী আন্দোলনগোষ্ঠীগত দ্বন্দ্বে কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা
Home >> জাতীয় >> লিড নিউজ >> পর্যটনকেন্দ্র খুলছে আজ

পর্যটনকেন্দ্র খুলছে আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আজ বৃহস্পতিবার থেকে খুলছে দেশের সব পর্যটনকেন্দ্র। ফলে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, সরকারি-বেসরকারি পর্যটনকেন্দ্রগুলোর সঙ্গে জড়িত মানুষদের মধ্যে ফিরতে শুরু করেছে চাঞ্চল্য। তবে পর্যটকসহ সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং মানতে হবে স্বাস্থ্যবিধি।

সংশ্লিষ্টরা জানান, পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তের পর সারা দেশ থেকে পর্যটকরা হোটেল-মোটেলে আগাম বুকিং দিচ্ছেন। তাদের স্বাস্থ্যবিধি অনুসরণে তাগিদ দেওয়া হচ্ছে।

পর্যটনকেন্দ্র খোলার সার্বিক প্রস্তুতি নিয়েছে হোটেল-মোটেল ব্যবসায়ীরা। তবে মাস্ক পরিধান ছাড়া পর্যটনকেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং পর্যটকদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ থেকে আবার পর্যটকদের পদচারণায় মুখরিত হবে পাহাড়। বান্দরবান জেলার নীলগিরি, নীলাচল, মেঘলা, চিম্বুক, স্বর্ণমন্দির, রামজাদীসহ পর্যটনকেন্দ্রগুলোতে মানুষের ঢল নামবে। ইতিমধ্যে জেলার হোটেল-মোটেলসহ পর্যটনকেন্দ্রের আশপাশের রেস্টুরেন্ট, বিপণিবিতানগুলো খোলার প্রস্তুতি নিয়েছে। পর্যটনকেন্দ্রে পরিচ্ছন্নতা শুরু করেছে কর্তৃপক্ষ। পর্যটন কেন্দ্রসমূহের প্রবেশ মুখে থাকবে হ্যান্ড স্যানিটাইজার। সাবান দিয়ে পর্যটকদের হাত জীবাণুমুক্ত করতে হবে। অসুস্থ অবস্থায় পর্যটনকেন্দ্রে ভ্রমণ করা যাবে না। দীর্ঘদিন পর বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়ায় করোনার ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন সংশ্লিষ্টরা।

পর্যটকদের বরণে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে রাঙামাটির হোটেল-মোটেলগুলো। পর্যটকদের আগমন ঘিরে নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছেন পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরাও।

যান্ত্রিক জীবনের একটু ক্লান্তি দূর করতে বিনোদনের খোঁজে মানুষ ছুটে আসছেন পাহাড় ও হ্রদঘেরা মনোরম প্রাকৃতিক লীলাভূমি রাঙামাটিতে। কিন্তু টানা দীর্ঘদিন পর্যটকশূন্য থাকায় মারাত্মক মন্দা দেখা দেয় পর্যটন ব্যবসায়।

রাঙামাটি চেম্বারের হিসাবে, জেলায় পর্যটনের পাঁচটি খাতে দিনে গড়ে অন্তত সোয়া দুই কোটি টাকা ক্ষতি হয়েছে। তবে ব্যবসায়ীদের ধারণা, দেশের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ায় দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পর্যটকরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ঘুরতে যাবেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিনই স্পটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

খাগড়াছড়ি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক একে এম রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ১৮ মাস পর্যটনখাত বন্ধ ছিল। এতে প্রায় দুই কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। সরকারের নতুন সিদ্ধান্তে সবার মধ্যে আশা সঞ্চারিত হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031