IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর করে দেওয়া হবে’

‘পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর করে দেওয়া হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাড়িঘরে আগুন-লুটপাটের ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ৪৫ জনকে আটক হয়েছে। শিগগিরই তালিকা করে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত ফেসবুকে একটি পোস্ট নিয়ে। যে ছেলেটি স্ট্যাটাস দিয়েছিল, সেই ছেলেটির গ্রামে পুলিশ মোতায়েন ছিল। যারা অগ্নিসংযোগ করেছে তারা দুষ্কৃতকারী। এই দুষ্কৃতকারীরা পীরগঞ্জ থানার রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামের কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে।

তিনি বলেন, দুষ্কৃতকারীরা আগুন দিয়ে পালিয়ে গেছে। আমাদের নিরাপত্তার যত ধরনের ব্যবস্থা তা আমরা গ্রহণ করেছি। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে আটক করা হয়েছে। আরও কয়েকজনকে আটক করতে অভিযান চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আপনারা জানেন ইতোমধ্যেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য যথাযথ ব্যবস্থা নিতে। জেলা প্রশাসন তাদের তাৎক্ষণিক নগদ অর্থ, শাড়ি-কাপড় বিতরণ করেছে। শিগগিরই আমরা তাদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30