IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালা
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশে ফিরলেন রাষ্ট্রপতি

দেশে ফিরলেন রাষ্ট্রপতি

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৫ দিনের জার্মানি ও যুক্তরাজ্য (ইউকে) সফর শেষ করে আজ সকালে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি মুন্সী জালাল উদ্দিন বাসস’কে জানান, রাষ্ট্রপতি ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট’ সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, ডিপলোমেটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার রবার্ট চাটার্টন ডিকসন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন), প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য বেসামরিক ও সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এরআগে, রাষ্ট্র প্রধান গতকাল বিকেল ৫টা ৫০মিনিটে (লন্ডন সময়) ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীন ও লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এর আগে, ৯ অক্টোবর রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী রাশিদা খানম এবং অন্যান্য সফরসঙ্গী জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি ১৯ অক্টোবর বার্লিন থেকে লন্ডন পৌঁছান।

৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের (সংসদ) স্পিকার থাকাকালীন তিনি লন্ডন ও জার্মানিতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930