IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> সত্য প্রকাশ পাওয়ায় বিএনপির ওপর নির্যাতন : রিজভী

সত্য প্রকাশ পাওয়ায় বিএনপির ওপর নির্যাতন : রিজভী

ধূমকেতু নিউজ ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সত্য প্রকাশ পাওয়ায় বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ দিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।

‘অসম্প্রদায়িক বাংলাদেশ, আজকের প্রেক্ষাপট, সাম্প্রদায়িকতা অপচেষ্টার বিরুদ্ধে ও দ্রব্য মূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদ’ শীর্ষক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাংচুরের ঘটনায় সারাদেশে যারা আটক হয়েছে সব ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী। সত্য প্রকাশ হয়ে যাওয়ায়, এখন পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে নিয়ে নির্যাতন করে মিথ্যা নাটক সাজানো হচ্ছে। যা মানুষ বিশ্বাস করে না।

রিজভী বলেন, আজকের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রতির আহ্বান নিয়ে এই মানববন্ধন। দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোও সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় রাজপথে নেমে এসেছে। যুগ যুগ ধরে আমাদের সাম্প্রদায়িক যে ঐক্য, সেই ঐক্য যারা বিনষ্ট করে তারা ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী এবং তারা দেশের মঙ্গল চায় না।

কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে হামলা-এটা দুষ্কৃতিকারী ছাড়া অন্য কেউ করতে পারে না। আমাদের দীর্ঘদিনের যে সামাজিক বন্ধন, এটা কেন বিনষ্ট করছেন (সরকার)। নিজের ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, চালের দাম দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, পেঁয়াজ, মরিচ, ডাল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য স্পর্শ করলেই মনে হয় বৈদ্যুতিক শক করছে। প্রধানমন্ত্রী আপনি কি জনদৃষ্টি অন্যদিকে ফেরাতে এসব করছেন?

আয়োজক দলের সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাহউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930