IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> জাতীয় >> নারী শৌচাগারে ভিডিও ধারণ, ৯৯৯-এ ফোন পেয়ে যুবককে আটক

নারী শৌচাগারে ভিডিও ধারণ, ৯৯৯-এ ফোন পেয়ে যুবককে আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক কলারের ফোনকলের ভিত্তিতে নারী শৌচাগারে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশ।

আটক যুবকের নাম রুহুল আমিন (২৪)। তিনি চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার দোকানের কর্মচারী।
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার শোরুম থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ও তার স্ত্রী জুতা কিনতে গিয়েছিলেন। তার স্ত্রী জরুরি প্রয়োজনে শোরুমের শৌচাগারে গেলে সেখানকার এক কর্মচারী পরিষ্কার করে দেওয়ার কথা বলে ওয়াশ রুমের ভেতরে একটি মোবাইল ফোনে ভিডিও অন করে রেখে আসেন। তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তাকে জানালে তিনি আশপাশের লোকজনের সহায়তায় ভিডিও ধারণকারী শোরুমের কর্মচারীকে তার মোবাইল ফোনসহ আটক করে রাখেন।

ওই কলারের ফোন পেয়ে ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি চকরিয়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ৯৯৯-কে জানান, তিনি ঘটনাস্থল থেকে শোরুমের কর্মচারী রুহুল আমিনকে আটক করে থানায় নিয়ে আসেন।
অভিযুক্ত যুবককে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930